ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে এই অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু সাধারণ মানুষ এই অংশটাই সবচেয়ে কম বুঝতে পারেন। ব্যাপারটা অস্বাভাবিক নয়, কারন হোস্টিং বিষয়টাই অত্যন্ত টেকনিক্যাল খটোমটো ব্যাপার। এবং এই হোস্টিং সিস্টেমের মধ্যে প্রচুর ধরনের অপশান আছে যা খুব বেছে রীতিমতো বুঝেশুনে পছন্দ করতে হয়। এত জটিল টেকনিক্যাল খুঁটিনাটি জিনিস সাধারণ মানুষের পক্ষে ভালো করে বুঝে ওঠাই সম্ভব হয় না, সঠিকভাবে পছন্দ করা অনেক দূরের ব্যাপার।
খুব সহজ করে বললে একটি ওয়েবসাইটের চারটি দিক বিচার করে হোস্টিং ঠিক করতে হয় –
- Space – কন্টেন্ট এর জন্য কতটা জায়গা লাগবে?
- Traffic – কত জন দর্শক ওয়েবসাইটটি দেখবে?
- Speed – কন্টেন্ট ও দর্শকের ওপর ভিত্তি করে ওয়েবসাইট কত তাড়াতাড়ি খুলবে?
- Security – ওয়েবসাইটের নিরাপত্তা কতোটা জোরালো হবে?
-
একজন সাধারণ মানুষের পক্ষে এর কোনটিই আন্দাজ করা সম্ভব নয়। তাই আমরা হোস্টিং এর ক্ষেত্রে খুব সহজ একটা নীতি পালন করি যাতে আপনি টেকনিক্যাল খুঁটিনাটি এড়িয়েও সহজে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমরা প্রত্যেকটি প্যাকেজেই এই চারটি সুনিশ্চিত করি। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই ওয়েবসাইটের কর্মদক্ষতার ওপর যাতে আপনার ওয়েবসাইট দর্শকদের কাছে বিনা অসুবিধায় সর্বোত্তম দক্ষতায় সারাবছর চলতে পারে। আমাদের প্রথমেই নিশ্চিত করি যাতে আমরাদের তৈরি প্রত্যেকটি ওয়েবসাইট চারটি ক্ষেত্রেই সর্বোচ্চ দক্ষতায় নির্ভুল এবং নিরাপদ ভাবে কাজ করে। কার্যত এটি আমাদের ‘বেস স্পেসিফিকেশান’ বা ‘অপারেটিভ বেঞ্চমার্ক‘ বলতে পারেন।