বাংলার কারুশিল্পী ও হস্তশিল্পীদের নিজস্ব ই-কমার্স ওয়েবসাইট কেন দরকার

রাত তখন সাড়ে দশটা। কাজের টেবিলে ছড়িয়ে থাকা কাঁচামালের স্তূপ সরিয়ে তিনি ফোনটা তুলে নিলেন। ইনস্টাগ্রামের নোটিফিকেশন — কাল রাতে যে রিলটা আপলোড করেছিলেন, তাতে চারশো লাইক পড়েছে। কমেন্টে কেউ লিখেছেন “অসাধারণ কাজ”, কেউ বা “প্রাইস কত?” একটু আগে WhatsApp-এ একটা বার্তা এসেছে — মুম্বইয়ের কেউ, একটা টেরাকোটার নেকলেস চাইছেন। কিন্তু পেমেন্টের ব্যবস্থা? ডেলিভারির ট্র্যাকিং? পণ্যটার বিবরণ, মাপ, পরিচর্যার নির্দেশিকা — এ সব কোথাও গুছিয়ে লেখা নেই। প্রতিটি অর্ডারের জন্য আলাদা করে বুঝিয়ে বলতে হয়, বারবার একই কথা টাইপ করতে হয়। ক্লান্ত লাগে। কিন্তু এটাই তাঁর রোজনামচা।

এই চিত্রটা কি চেনা লাগছে? বাংলার যে কোনো প্রান্তে — বারাসত থেকে বিষ্ণুপুর — হাজার হাজার দক্ষ কারুশিল্পী ও শিল্পীর প্রতিদিনের বাস্তবতা এটাই। হাতের কাজে দক্ষতা আছে, পরিশ্রমেও ঘাটতি নেই, কিন্তু বিক্রির ব্যবস্থাটা এখনো অসংগঠিত, এখনো অনিশ্চিত। প্রতি মাসে কত বিক্রি হবে সেটা কেউ জানেন না। কোনো স্থায়ী গ্রাহক নেই, কোনো স্থায়ী ঠিকানা নেই।

এই লেখাটা তাঁদের জন্যই। যাঁরা গয়না বানান, মাটির কাজ করেন, বাঁশ-বেত বুনেন, কাঠে খোদাই করেন, কাপড়ে রং চড়ান — যাঁদের হাতে শিল্প আছে, কিন্তু সেই শিল্পের একটা স্থায়ী, সংগঠিত বাজার এখনো গড়ে ওঠেনি। এখানে আমরা কথা বলব একটা সমাধানের — নিজের ই-কমার্স ওয়েবসাইট। এই সমাধান কেন দরকার, কীভাবে কাজ করে, এবং বাস্তবে শুরু করতে কী কী লাগে — সব কিছু নিয়েই আমরা আলোচনা করব।

বাজার আছে — এবং সেটা এখন বড়ো হচ্ছে

KaruWeb | কারুওয়েব - topic demo image

বাংলার হস্তশিল্পের ঐতিহ্য শতাব্দীর পুরনো। কিন্তু আজকের বাজারে সেই ঐতিহ্যের মূল্য কতটা? সংখ্যাটা দেখলে অনেকেই চমকে যাবেন।

২০২৩ সালে ভারতের হস্তশিল্প বাজারের মোট আকার ছিল প্রায় ₹৩৮,০০০ কোটি টাকা (প্রায় USD ৪.৫৬ বিলিয়ন)। এই বাজার ২০৩৩ সালের মধ্যে প্রায় ₹৬৮,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস — বার্ষিক বৃদ্ধির হার গড়ে ৬ শতাংশের কাছাকাছি। শুধু হস্তশিল্পের চাহিদা নয় — ভারতে অনলাইন কেনাকাটার বাজারও অস্বাভাবিক গতিতে বাড়ছে। ২০২৩ সালে ভারতের ই-কমার্স বাজার ছিল প্রায় ৭৪ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৭ সালের মধ্যে তা ১৬০ বিলিয়ন ডলার ছাড়াবে বলে অনুমান।

বছর

বাজারের আকার

বৃদ্ধির হার

মূল চালিকাশক্তি

২০২৩

₹৩৮,০০০ কোটি

হস্তনির্মিত পণ্যের চাহিদা

২০২৫

₹৪৩,০০০ কোটি

~৬%

অনলাইন বাজারের প্রসার

২০২৮

₹৫২,০০০ কোটি

~৬%

বিদেশি ক্রেতার আগ্রহ বৃদ্ধি

২০৩৩

₹৬৮,০০০ কোটি

~৬%

টেকসই ও এককধর্মী পণ্যের উত্থান

 

এই দুটো ঢেউ — হস্তশিল্পের ক্রমবর্ধমান চাহিদা আর অনলাইন কেনাকাটার বিস্ফোরণ — একসাথে মিললে কী তৈরি হয়? একটা অসাধারণ সুযোগ। বিশেষত সেই শিল্পীদের জন্য, যাঁরা হাতে তৈরি, একক ও অনন্য পণ্য বানান। আজকের ক্রেতা “হাতে-তৈরি”, “একক”, “টেকসই” — এই শব্দগুলোকে ভালোবাসেন। বড় শহরের মধ্যবিত্ত থেকে শুরু করে বিদেশে বসবাসকারী বাঙালি, এমনকি বাংলার শিল্পকলার অনুরাগী বিদেশি ক্রেতা — এঁরা এই ধরনের পণ্যের জন্য উপযুক্ত দাম দিতে প্রস্তুত। কিন্তু এই সুযোগের কতটুকু বাংলার কারুশিল্পীরা পাচ্ছেন?

তথ্য বলছে:

  • ভারতে প্রায় ৭০ লক্ষ নথিভুক্ত কারিগর আছেন।
  • তাঁদের মধ্যে মাত্র ১৮-২২% কোনো ডিজিটাল মাধ্যমে পণ্য বিক্রি করেন।
  • অর্থাৎ প্রায় ৮০% কারিগর এখনো এই বিশাল অনলাইন বাজারের বাইরে।

এই ব্যবধানটাই সবচেয়ে বড় সুযোগ। এবং সেই সুযোগ কাজে লাগাতে হলে বিক্রির পদ্ধতিটা বদলাতে হবে।

এখন কীভাবে বিক্রি হচ্ছে — এবং কোথায় সমস্যা

KaruWeb | কারুওয়েব - topic demo image

বেশিরভাগ শিল্পী ও কারিগর এখন মূলত তিনটি পথে বিক্রি করেন। প্রতিটি পথই কিছুটা কাজের, কিন্তু প্রতিটির এমন কিছু সীমাবদ্ধতা আছে যা দীর্ঘমেয়াদে ব্যবসাকে শক্তিশালী করার বদলে দুর্বল করে দেয়।

১ : সোশ্যাল মিডিয়া — ইনস্টাগ্রাম, ফেসবুক

সোশ্যাল মিডিয়া এখন প্রায় প্রতিটি কারুশিল্পীর প্রথম বিক্রির ঠিকানা। এটা কাজেও লাগে — নতুন মানুষের কাছে পৌঁছানোর জন্য, কাজ দেখানোর জন্য সোশ্যাল মিডিয়া অপরিহার্য। কিন্তু সমস্যাটা হলো, সোশ্যাল মিডিয়া একটা মঞ্চ — দোকান নয়। মঞ্চে কাজ দেখানো যায়, কিন্তু মঞ্চ আপনার নয়।

আপনার ফলোয়ার আছে পাঁচ হাজার, কিন্তু প্রতিটি পোস্ট সর্বোচ্চ ৫-১০ শতাংশ ফলোয়ারের কাছে পৌঁছায়। বাকিদের কাছে পৌঁছাতে চাইলে টাকা দিয়ে বিজ্ঞাপন দিতে হবে। আর সবচেয়ে বড় ঝুঁকি — অ্যাকাউন্ট হ্যাক বা ব্যান। বছরের পর বছর ধরে গড়ে তোলা ফলোয়ার, কন্টেন্ট, পরিচয় — একটি নোটিশেই শেষ হয়ে যেতে পারে। এছাড়াও, সোশ্যাল মিডিয়ায় পণ্য বিক্রির পুরো প্রক্রিয়াটা — কমেন্টে দাম জানানো, DM-এ বিস্তারিত পাঠানো, পেমেন্ট নেওয়া, পার্সেল করা — সম্পূর্ণ ম্যানুয়াল। প্রতিটি অর্ডারে একই কাজ বারবার। যত অর্ডার বাড়ে, তত সময় নষ্ট।

২ : মার্কেটপ্লেস — Amazon, Meesho, Etsy, Flipkart

মার্কেটপ্লেস একটু বেশি সংগঠিত। পেমেন্ট নেয়, শিপিং করে। কিন্তু এই সুবিধার দাম কত? প্রতিটি বিক্রিতে তারা কমিশন নেয়। এবং সেই কমিশনের অঙ্কটা যে অনেক বড়, নিচের তুলনাটা দেখলেই বোঝা যাবে। কিন্তু কমিশনের চেয়েও বড় সমস্যা হলো পরিচয়ের সংকট। Amazon-এ আপনার পণ্য থাকে, কিন্তু সেটা “Amazon-এর পণ্য”। আপনার ব্র্যান্ড নেই, আপনার গল্প নেই, আপনার ক্রেতার সাথে আপনার সম্পর্ক নেই। ক্রেতা একবার কিনলেন, তারপর? পরের বার তিনি আবার Amazon-এ ঢুকবেন — আপনার নাম খুঁজবেন না। এভাবে কখনো নিজস্ব গ্রাহকভিত্তি তৈরি হয় না। আরেকটা ঝুঁকি: প্ল্যাটফর্মের নিয়ম যেকোনো দিন বদলে যেতে পারে। আজ যে শর্তে বিক্রি হচ্ছে, কাল সেটা বদলালে আপনার কিছু করার নেই।

 

প্ল্যাটফর্ম

মাসে ₹১৫,০০০ বিক্রিতে কমিশন

বছরে মোট কমিশন

ব্র্যান্ড পরিচয়

Amazon Handmade

₹২,২৫০ (১৫%)

₹২৭,০০০

নেই

Etsy

₹১,৮০০ (~১২%)

₹২১,৬০০

সীমিত

Instagram/Facebook

₹০ (কমিশন নেই)

আংশিক

নিজের ই-কমার্স সাইট

₹০

₹০

সম্পূর্ণ আপনার

৩ : অফলাইন মেলা ও প্রদর্শনী

শারদোৎসব মেলা, হস্তশিল্প বাজার, পুজোর বিক্রি — এগুলো বাংলার কারিগরদের জীবনের অঙ্গ। কিন্তু এগুলো ঋতুনির্ভর। বছরে দু-তিন মাস ভালো বিক্রি, বাকি সময় অপেক্ষা। প্রতিটি মেলায় যেতে স্টল ভাড়া, যাতায়াত, থাকার খরচ — একটা উল্লেখযোগ্য বিনিয়োগ। নতুন মানুষের কাছে পৌঁছানোর সুযোগ থাকলেও সেই পৌঁছানোর কোনো ধারাবাহিকতা থাকে না।

সংক্ষেপে: তিনটি পথের সীমাবদ্ধতা

  • সোশ্যাল মিডিয়া → অ্যালগরিদম-নির্ভর, ম্যানুয়াল প্রক্রিয়া, অ্যাকাউন্ট ব্যানের ঝুঁকি
  • মার্কেটপ্লেস → ভারী কমিশন, কোনো ব্র্যান্ড পরিচয় নেই, প্ল্যাটফর্মের নিয়মের অধীন
  • অফলাইন মেলা → ঋতুনির্ভর, সীমিত পৌঁছানো, কোনো স্থায়িত্ব নেই

নিজের ই-কমার্স সাইট — কেন এটা আসলেই অন্য রকম

KaruWeb | কারুওয়েব - topic demo image

এখানে একটু থামা দরকার। কারণ “নিজের ওয়েবসাইট” বলতে আমরা শুধু একটা ডিজিটাল পাতার কথা বলছি না। আমরা বলছি আপনার নিজের ডিজিটাল দোকানের কথা — যেখানে আপনার নিয়ম, আপনার পরিচয়, আপনার আয়। পাঁচটা কারণে এটা বাকি সব পথ থেকে আলাদা।

১. প্রতিটি টাকা আপনার — কোনো মধ্যস্থতাকারী নেই

সোজা হিসেব। কোনো কমিশন নেই, কোনো লিস্টিং ফি নেই। আপনি যদি মাসে পঁচিশ হাজার টাকার পণ্য বিক্রি করেন, তাহলে পঁচিশ হাজার টাকাই আপনার। Etsy-তে এই বিক্রিতে শুধু ট্রানজ্যাকশন ফি আর লিস্টিং চার্জেই দুই হাজার টাকার বেশি চলে যেত। Amazon-এ আরো বেশি। এই পার্থক্যটা ছোট মনে হতে পারে। বছরের হিসেবে এটা একটা উল্লেখযোগ্য অঙ্ক — এবং সেটাই আপনার পকেটে থাকার কথা।

২. আপনার পরিচয় তৈরি হয় — একটা ব্র্যান্ড হয়ে ওঠেন আপনি

একজন কারুশিল্পীর সবচেয়ে বড় সম্পদ তাঁর গল্প। কোন মাটি থেকে এসেছেন, কোন ঐতিহ্য থেকে শিখেছেন, কোন ভাবনা থেকে তৈরি হয়েছে একটা পণ্য — এই গল্পই একটা হাতে-তৈরি পণ্যকে শুধু “জিনিস” থেকে আলাদা করে তোলে। নিজের ই-কমার্স সাইট মানে এই গল্প বলার জায়গা। সেখানে আপনার প্রতিটি পণ্যের পেছনের ভাবনা থাকতে পারে। আপনার কাজের প্রক্রিয়ার ছবি থাকতে পারে। আপনার মূল্যবোধ, আপনার উৎস — সব কিছু। এই গল্পই ক্রেতাকে শুধু একবার কেনা থেকে বারবার কেনার দিকে নিয়ে যায়।

৩. দোকান খোলা থাকে সব সময় — ঘুমালেও

আপনি ঘুমাচ্ছেন, রাত দুটো বাজে। দিল্লির কেউ আপনার সাইটে ঢুকে একটা গয়নার সেট পছন্দ করলেন, পেমেন্ট করলেন, অর্ডার কনফার্ম হলো। সকালে উঠে আপনি দেখলেন। কোনো DM নেই, কোনো ফোন নেই, কোনো ঝামেলা নেই। পেমেন্ট গেটওয়ে থেকে শুরু করে অর্ডার নিশ্চিতকরণ — অনেক কিছুই স্বয়ংক্রিয় হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় যা ম্যানুয়ালি করতে হতো ঘণ্টার পর ঘণ্টা, তার অনেকটাই এখানে আপনা থেকে হয়।

৪: ক্রেতার সাথে সম্পর্ক — যা কেউ ছিনিয়ে নিতে পারবে না

নিজের সাইটে যে ক্রেতা একবার কেনেন, তাঁর সাথে আপনার একটা সরাসরি সম্পর্ক তৈরি হয়। তাঁদের যোগাযোগের তথ্য থাকে আপনার কাছে। নতুন কোনো কাজ হলে, পুজোর আগে নতুন সংগ্রহ এলে — সরাসরি তাঁদের জানাতে পারবেন। এই ক্রেতাভিত্তি একটা ব্যবসার সবচেয়ে মূল্যবান সম্পদ। Amazon বা Instagram এটা আপনাকে দেবে না। কারণ সেই প্ল্যাটফর্মগুলো ক্রেতার তথ্য তাদের কাছেই রাখে।

৫: বিশ্বাসযোগ্যতা ও দীর্ঘমেয়াদী সুযোগ

একটা নিজস্ব ওয়েবসাইট আপনার ব্যবসাকে একটা স্থায়ী ঠিকানা দেয়। এটা শুধু ব্যক্তিগত ক্রেতার জন্য নয়। বড় কোনো কর্পোরেট সংস্থা, হোটেল চেইন, বুটিক স্টোর, রপ্তানিকারক — এঁরা সবাই একটা পেশাদার ওয়েবসাইট দেখতে চান। শুধু Instagram দেখে এঁরা বড় অর্ডার দেন না। আপনার কাজ যদি সত্যিই ভালো হয়, তাহলে একটা নিজস্ব সাইট সেই কাজকে অনেক বড় দরজায় পৌঁছে দেওয়ার সুযোগ দেয়।

মনের ভেতরে যে প্রশ্নগুলো ঘুরছে

KaruWeb | কারুওয়েব - topic demo image

এতক্ষণ যা পড়লেন, তার পরে হয়তো একটা সম্মতির ভাব আসছে মনে। কিন্তু একই সাথে কিছু প্রশ্নও উঠছে। এই প্রশ্নগুলো সঠিক, এবং এর পরিস্কার উত্তর পাওয়া জরুরি।

⚠ প্রযুক্তি আমার বিষয় নয়

✓ ওয়েবসাইটের সমস্ত টেকনিক্যাল কাজ ডিজাইনার করে দেন। আপনাকে শুধু আপনার শিল্পের কথা বলতে হবে। আপনার পণ্যের বিবরণ ভাবতে হবে।

⚠ অনেক টাকা লাগবে নিশ্চয়

✓ পরের অংশে বিস্তারিত হিসেব আছে — ভাবনার চেয়ে অনেক কম। কারুওয়েব বাংলার শিল্পী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কথা মাথায় রেখেই মূল্য নির্ধারণ করে।

⚠ সাইট বানালেই কি বিক্রি বেশি হবে?

✓ সাইট মানে ভিত্তি। সাইট বানালেও আপনাকে প্রমোশান-এর জন্য সমান খাটতে হবে। কিন্তু সোশ্যাল মিডিয়া + নিজের সাইট একসাথে সবচেয়ে শক্তিশালী। এবং আপনার সাইটে বিক্রির সমস্ত লাভ আপনার নিজের থাকে।

⚠ সাইট ম্যানেজ সময় পাবো কোথায়?

✓ একবার তৈরি হলে পরিচালনা করা সহজ এবং খুব বেশি সময়সাপেক্ষ নয়। একটি পণ্যের সমস্ত বিবরণ, ছবি ইত্যাদি আপনাকে এখনো তৈরি করতে হয়। বরং প্রতিটি অর্ডারে এখনকার ম্যানুয়াল কাজ অনেকটাই কমবে।

সাইট বানালেই কি বিক্রি হবে?" — একটু বিস্তারিত বলি

না — সরাসরি বলছি। সাইট বানানো মানেই অর্ডারের বন্যা নয়।

কিন্তু এই প্রশ্নটা একটু ঘুরিয়ে ভাবুন। দোকান খুললেই কি প্রথম দিন থেকে বিক্রি হয়? হয় না। দোকান খোলা হলো ভিত্তি তৈরির কাজ। তারপর ধীরে ধীরে পরিচিতি বাড়ে, ক্রেতা আসেন, বিশ্বাস তৈরি হয়। নিজের ই-কমার্স সাইট সেই ভিত্তি। এর সাথে যখন আপনার ইনস্টাগ্রাম বা Facebook পেজ যুক্ত হয়, তখন একটা অসাধারণ সমন্বয় তৈরি হয় — সোশ্যাল মিডিয়া পরিণত হয় বিজ্ঞাপনের জায়গায়, আর সাইট পরিণত হয় বিক্রির জায়গায়। এই দুটো একসাথে কাজ করলে ফলটা সবচেয়ে ভালো।

খরচের হিসেব — বিনিয়োগের চোখে দেখুন

KaruWeb | কারুওয়েব - topic demo image

এখন সরাসরি টাকার কথায় আসি। এই বিষয়টা নিয়ে অনেক ভুল ধারণা আছে। সত্যিটা জানলে অনেকেই অবাক হবেন। একটি ই-কমার্স ওয়েবসাইট চালু রাখতে মূলত চারটি খরচ থাকে: ডোমেইন নাম, ওয়েব হোস্টিং, ডিজাইন ও নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ।

কারুওয়েব নির্মিত একটি ই-কমার্স সাইটের বার্ষিক খরচের বাস্তব হিসেব:

  • ফ্রি সাবডোমেইন + ক্ল্যাসিক ডিজাইন + স্ট্যান্ডার্ড হোস্টিং + ফ্রি রক্ষণাবেক্ষণ ~  ₹৫,৪০০/বছর (₹০ + ₹৩০০০ + ₹২৪০০ + ₹০)
  • নিজের .in ডোমেইন যোগ করলে মোট ≈  ₹৬,৩০০/বছর (.in ডোমেইন খরচ ~ ₹৯০০)
  • প্রতি মাসে খরচ দাঁড়ায় মাত্র ₹৪৫০ – ₹৫২৫

এই খরচের মধ্যে থাকে: পেমেন্ট গেটওয়ে সংযোগ, পণ্য তালিকা ব্যবস্থাপনা, SSL নিরাপত্তা, নিয়মিত ব্যাক-আপ এবং কারিগরি রক্ষণাবেক্ষণ।

বিশেষ দ্রষ্টব্যঃ কারুওয়েবের ন্যূনতম  ওয়েবসাইট নির্মাণ মুল্য ২৪০০/ টাকা ই-কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে উপলব্ধ নয়। কারন আমাদের ‘ফ্রি ডিজাইন’ পরিষেবায় ই-কমার্স অন্তর্ভুক্ত নয়। ই-কমার্সের জন্য আপনাকে ‘ক্ল্যাসিক’ বা ‘ক্রিয়েটিভ’ ডিজাইন বেছে নিতে হবে। এ বিষয়ে বিশদে জানতে পারেন কারুওয়েবের বিস্তারিত পাতায়

মার্কেটপ্লেসে এখন কত খরচ হচ্ছে?

ধরুন, আপনি কোনো মার্কেটপ্লেসে মাসে মাত্র ₹১৫,০০০ টাকার পণ্য বিক্রি করেন।

Amazon Handmade-এ ১৫% রেফারেল ফি = মাসে ₹২,২৫০ → বছরে ₹২৭,০০০ শুধু কমিশনে চলে যাচ্ছে।

Etsy-তে ~১২% (ট্রানজ্যাকশন + লিস্টিং + পেমেন্ট ফি) = মাসে ~₹১,৮০০ → বছরে ~₹২১,৬০০ বেরিয়ে যাচ্ছে।

খরচের বিভাগ

মার্কেটপ্লেস (বার্ষিক)

নিজের ই-কমার্স সাইট (বার্ষিক)

ডোমেইন + হোস্টিং + ডিজাইন

₹০ (সরাসরি নেই)

~₹৫,৪০০ – ₹৬,৫০০

কমিশন ও ফি

₹১৮,০০০ – ₹২৭,০০০+

₹০

ব্র্যান্ড বিনির্মাণ

সম্ভব নয়

সম্পূর্ণ স্বাধীনতা

গ্রাহকের তথ্য / সম্পর্ক

প্ল্যাটফর্মের মালিকানায়

আপনার হাতে

মোট বার্ষিক ব্যয় (অনুমান)

₹১৮,০০০ – ₹২৭,০০০+

~₹৫,৪০০ – ₹৬,৫০০

বিনিয়োগের ভাষায় ভাবুন

একটি ই-কমার্স সাইটের বার্ষিক খরচের তুলনা করুন আপনার অন্য খরচের সাথে।

  • একটা মেলায় স্টল ভাড়া কত? — প্রায়ই ₹২,০০০ – ₹৫,০০০ একটিমাত্র মেলার জন্য।
  • Instagram বিজ্ঞাপনে মাসে কত যাচ্ছে? — একটু ভালো রিচের জন্য মাসে ₹৫০০-১,০০০।
  • একটা ভালো পণ্যের ফটোশুটের খরচ? — ₹৩,০০০ – ₹১০,০০০।

এই প্রতিটি খরচ বারবার ফেরে। কিন্তু সাইটের বার্ষিক বিনিয়োগ একবার হয়, এবং সেটা একটা স্থায়ী কাঠামো তৈরি করে — যেটা রাত-দিন কাজ করে। ঠিকঠাক পণ্য বিক্রি হলে দু এক মাসেই ই-কমার্স সাইটের বার্ষিক খরচ উঠে যায় তারপর প্রতিটি বিক্রি সম্পূর্ণভাবে আপনার।

শুরু করবেন কীভাবে?

KaruWeb | কারুওয়েব - topic demo image

প্রথমে নিজের কাছে কিছু প্রশ্নের উত্তর ঠিক করুন

১/ আপনার পণ্য কী কী? তালিকাটা তৈরি করুন। প্রতিটির দাম, বিবরণ, উপকরণ, তৈরি করতে কতদিন লাগে — এই তথ্যগুলো গুছিয়ে রাখুন।

২/ আপনার মূল ক্রেতা কারা? তাঁরা কোন বয়সের, কোথায় থাকেন, কোন ধরনের পণ্য খোঁজেন? এই ধারণাটা পরিষ্কার থাকলে সাইটের ডিজাইন ও বিবরণ অনেক সহজ হয়।

৩/ আপনার পণ্যের ভালো ছবি আছে কি? পণ্যের ছবি একটি ই-কমার্স সাইটের প্রাণ। ভালো আলোয়, পরিষ্কার পটভূমিতে তোলা ছবি আগে থেকে প্রস্তুত রাখুন।

এই তিনটি প্রস্তুতি নিয়ে একজন ওয়েব ডিজাইনারের সাথে কথা বললে কাজটা অনেক মসৃণ হয়।

উপসংহার — হাতের কাজ এবার পৌঁছাক বিশ্বের দরজায়

KaruWeb | কারুওয়েব - topic demo image

ছোটখাটো হাতের কাজ থেকে শুরু করে তাঁতের শাড়ি, ডোকরা থেকে কাঁথা — বাংলার কারুশিল্পের ঐতিহ্য একদিনে তৈরি হয়নি। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শিল্পকলা টিকে আছে, কারণ এর মধ্যে আছে একটা জীবন্ত আত্মা — একটা সৌন্দর্যবোধ যা কোনো মেশিন তৈরি করতে পারে না। আজকের পৃথিবীতে মানুষ সেই আত্মাকেই খুঁজছে। “হাতে-তৈরি”, “একক”, “টেকসই” — এই শব্দগুলোর কদর বাড়ছে প্রতিনিয়ত। বড় শহরে, বিদেশে, অনলাইনে — এমন ক্রেতার সংখ্যা বাড়ছে যাঁরা একটা গয়না বা একটা শাড়ির পেছনে থাকা গল্পটাও কিনতে চান।

আপনার হাতে সেই গল্প আছে।

দরকার শুধু সেই গল্পের একটা স্থায়ী ঘর। যে ঘর সারারাত খোলা থাকে, দেশ-বিদেশের দরজা পার হয়ে ক্রেতার কাছে পৌঁছায়, আপনার পরিচয়কে শুধু একটা ইনস্টাগ্রাম প্রোফাইলের চেয়ে অনেক বড় করে তোলে। নিজের ই-কমার্স সাইট সেই ঘর। কারুওয়েব এই ই-কমার্স ওয়েবসাইট তৈরির কাজটি যথাযথ গুরুত্বসহকারে করে — শুধুমাত্র বাংলার শিল্পীদের জন্য, পেমেন্ট গেটওয়ে সংযোগ সহ ই-কমার্স সাইট তৈরি করা থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ পর্যন্ত। এছাড়া বাংলায় ২৪x৭ সহায়তাও পাওয়া যায়। আপনার প্রয়োজনে পাশে আছি আমরা।

বাংলার ১০০ জন শিল্পী ও উদ্যোক্তার
ডিজিট্যাল পরিচয় নির্মাণের যাত্রা

10%

১০+ জন একক শিল্পী ও উদ্যোক্তা ইতিমধ্যেই যুক্ত হয়েছেন

বাংলার ১০০ জন একক শিল্পী ও উদ্যোক্তার উপযুক্ত ডিজিট্যাল পরিচয় নির্মাণ “মিশন ১০০” -এর প্রধান লক্ষ্য।

 

প্রথম ১০+ শিল্পী ও উদ্যোক্তার ডিজিট্যাল পরিচয় নির্মাণের প্রথম পর্ব প্রায় সমাপ্ত। এই দলে রয়েছেন অঙ্কনশিল্পী, ফোটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার, কন্ঠশিল্পী, সাইক্লিস্ট, শিল্প উদ্যোক্তা এবং আরো অন্যান্য মাধ্যমের শিল্পীরা।

 

এই উদ্যোগের পরবর্তী শিল্পী বা উদ্যোক্তা হতে পারেন আপনিই…

আর্টিকলটি পড়ে আপনার কেমন লাগলো?

আরো প্রতিবেদন পড়ুন

why Bengali writers need website - karuweb blog featured image

বাঙালি সাহিত্যিকের ওয়েবসাইট কেন প্রয়োজনীয়?

কলকাতার কলেজ স্ট্রিট, কফি হাউসের আড্ডা, আর ধুলোমাখা লিটল ম্যাগাজিনের গন্ধ—বাঙালি সাহিত্যিকদের বেড়ে ওঠার গল্পটা দশকের পর দশক ধরে এভাবেই লেখা হয়ে এসেছে। একটা সময় ছিল যখন নিজের লেখা প্রকাশ

বিস্তারিত পড়ুন

ওয়েবসাইট অ্যানালিটিক্স কী ও কীভাবে কাজে লাগাবেন – শিল্পীদের জন্য গাইড

বাংলার শিল্পী ও হস্তশিল্পীদের জন্য ওয়েবসাইট অ্যানালিটিক্সের সম্পূর্ণ গাইড। আজকের ডিজিটাল দুনিয়ায় শুধু সুন্দর কাজ করলেই হয় না, সেই কাজকে সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়াটাও সমান গুরুত্বপূর্ণ। আর সেই কাজটিতে

বিস্তারিত পড়ুন

একজন শিল্পীর ওয়েবসাইট — কীভাবে তৈরি হয়, কী কী জানা দরকার

আপনি হয়তো বছরের পর বছর ধরে আঁকছেন। রং, তুলি, ক্যানভাস — এ সবই আপনার পরিচিত জগৎ। হয়তো আপনার কাজ দেখে মানুষ থমকে দাঁড়ায়, প্রশংসা করে, অনুপ্রাণিত হয়। কিন্তু প্রশ্ন একটাই

বিস্তারিত পড়ুন

সোশ্যাল মিডিয়ার বাস্তবতা এবং নিজের ওয়েবসাইট

দৃশ্যশিল্পীদের তাদের কাজ প্রদর্শনের চিরকালের সঙ্গী ক্ল্যাসিক প্রদর্শনী এবং তারপর হয়তো কোন গ্যালারী। নবীন শিল্পীরা চিরকালই এই পথে ধরেই বড়ো হয়েছেন। প্রথমে কিছু ছোট প্রদর্শনী থেকে বড়ো,কখনো গ্রুপ থেকে একক

বিস্তারিত পড়ুন

বাংলার শিল্পীদের ডিজিট্যাল ঠিকানা

City Office:

Tangra, Kolkata, WB, 700015

 

Head Office:

Guptipara, Hooghly, WB, 712512

KaruWeb | Website Design for Bengali Artists | © 2026

>
Chat