
বাংলা হিসেব
বাংলার
শিল্পীদের জন্য
মাত্র ₹৪৯৯ / প্রতি মাস থেকে শুরু
বাজারে অফারের অভাব নেই
তবে সাবধানের মার নেই!
একে এখন চূড়ান্ত প্রতিযোগিতার বাজার, তার ওপর সাধারণ মানুষ ওয়েব ডিজাইন বা হোস্টিং সম্পর্কে স্বাভাবিকভাবেই খুব একটা খবর রাখেন না। ফলে যাহোক একটা কিছু দাঁড় করিয়ে বেচে দেওয়ার ঘটনা ওয়েব ডিজাইনের দুনিয়ায় হামেশাই হয়। একটু সার্চ করলেই আপনি দু-তিনশো টাকায় সারাবছর ওয়েবসাইট করে দেওয়ার অফার দেখতে পাবেন। কিন্তু প্রায়শঃই সেসব ওয়েবসাইট সস্তার তিন অবস্থার ফাঁদে আটকা পড়ে।
ওয়েবসাইট বানাতে খরচা কিসে হয়?
একটি সফল ও কার্যকরী ওয়েবসাইট তৈরি করতে চারটি বিষয়ের ওপর নজর দিতে হয় – ডোমেইন, ডিজাইন, হোস্টিং, রক্ষণাবেক্ষণ। আমরা খরচের হিসাবে এই চারটি বিভাগেরই আলাদা আলাদা হিসেব রেখেছি যাতে আপনার বুঝতে অসুবিধে না হয়। প্রত্যেকটি বিভাগের সু্যোগ সুবিধে বিস্তারিত পাতায় আরো ভালোভাবে ব্যাখ্যা করা আছে। এখনো বিস্তারিত পাতাটি না পড়ে থাকলে আগে একবার পড়ে নিলে আপনার প্রয়োজন মত প্যাকেজটি বাছতে সুবিধে হবে।

কারুওয়েব HUB
আপনার ডিজিট্যাল ম্যানেজার
আপনার ডিজিট্যাল অবস্থান অনুযায়ী
তিনরকম সদস্যপদ
Launch . Growth . Scale
ডিজিট্যাল সেক্টরে সাধারণ মানুষদের প্রধান যে সমস্যা হয় সেটি হলো তার নিজস্ব প্রয়োজন অনুযায়ী পরিসেবা নির্বাচন। কোন পরিসেবা ঠিক কতোটা মাত্রায় জরুরী তা পরিস্কার বোঝা যায় না। ওয়েবসাইটের নিরাপত্তা, স্পীড এ সবের পরে দরকার পড়ে বিভিন্ন ওয়েব টুলস এর ব্যবহার – যেমন অ্যানালিটিক্স, ব্লগ, ক্যাম্পেন, ফানেলিং – এসব নির্বাচন ও ম্যানেজ করা শক্ত হয়ে পড়ে। ফলে একটি অসাধারণ ওয়েবসাইট তৈরির পরেও সেই ওয়েবসাইট থেকে যথেষ্ট ফলাফল পাওয়া যায় না।
এ সমস্যার কথা মাথায় রেখেই কারুওয়েব HUB তিনটি নির্দিষ্ট কার্যকর সদস্যপদ তৈরি করা হয়েছে। আপনার বর্তমান ডিজিট্যাল অবস্থানের প্রয়োজন অনুযায়ী প্রত্যেক সদস্যপদের অন্তর্ভুক্ত ওয়েব টুলসগুলি সাজানো হয়েছে।
মিশন ১০০
বাংলার ১০০ জন শিল্পী ও উদ্যোক্তার ডিজিট্যাল পরিচয় নির্মাণের যাত্রা
১০ জন + একক শিল্পী ও উদ্যোক্তা ইতিমধ্যেই যুক্ত হয়েছেন
বাংলার ১০০ জন একক শিল্পী ও উদ্যোক্তার উপযুক্ত ডিজিট্যাল পরিচয় নির্মাণ “মিশন ১০০” -এর প্রধান লক্ষ্য। প্রথম ১০+ শিল্পী ও উদ্যোক্তার ডিজিট্যাল পরিচয় নির্মাণের প্রথম পর্ব প্রায় সমাপ্ত। এই দলে রয়েছেন অঙ্কনশিল্পী, ফোটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার, কন্ঠশিল্পী, সাইক্লিস্ট, শিল্প উদ্যোক্তা, এবং আরো অন্যান্য মাধ্যমের শিল্পীরা।
এই উদ্যোগের পরবর্তী শিল্পী বা উদ্যোক্তা হতে পারেন আপনিই…
Launch
যদি আপনার উদ্যোগ সবেমাত্র শুরু হয়ে থাকে বা যথাশীঘ্র শুরু করার কথা ভাবছেন – তাহলে Launch সদস্যপদটি আপনার জন্য উপযুক্ত। একটি উদ্যোগের শুরুর দিকে যা কিছু প্রয়োজন হয় এই সদস্যপদে তা অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে আপনার উদ্যোগ সফলভাবে পরবর্তী পর্যায়ে পোঁছতে পারে।
✓ ওয়েবসাইটের সুবিধা
- Custom Design Website
- Content Management System
- Subscription & Newsletter
- Basic E Commerce Set Up
✓ নিয়মিত প্রশিক্ষণের সুবিধা
✓ ব্র্যান্ডিং ও ডিজিট্যাল প্ল্যানিং
✓ সম্পূর্ণ সহায়তা
Growth
যদি আপনার উদ্যোগ বেশ কিছুদিন অফলাইন চলছে, এবার আপনি অনলাইন উপস্থিতির প্রয়োজনীয়তা বুঝতে পারছেন -তাহলে Growth সদস্যপদ আপনার জন্যে তৈরি। অথবা এমন হতে পারে আপনার ওয়েবসাইট তৈরি হয়েছে কিছু সাইট থেকে পর্যাপ্ত ফলাফল পাচ্ছেন না, সেক্ষেত্রেও এই সদস্যপদ আপনার পক্ষে উপযুক্ত হতে পারে।
✓ ওয়েবসাইটের সুবিধা
- Advanced Website Design
- Analytics and Reporting
- Advanced E Commerce
- Online Coaching Set Up
✓ নিয়মিত প্রশিক্ষণের সুবিধা
✓ ব্র্যান্ডিং ও ডিজিট্যাল প্ল্যানিং
✓ সম্পূর্ণ সহায়তা
Scale
Scale সদস্যপদটি স্বল্প বা মাঝারি পরিচিত এবং কিছুটা প্রতিষ্টিত উদ্যোগের জন্য পরিকল্পিত। এই পর্যায়ে আপনার ওয়েবসাইট থাকলে আমরা তা প্রয়োজন অনুযায়ী আবার সাজাবো। ব্যক্তিগত স্তরে আলোচনার মাধ্যমে আপনার উদ্যোগকে পরিকল্পিতভাবে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছনোর জন্য এই সদস্যপদ কার্যকরী।
✓ ওয়েবসাইটের সুবিধা
- Professonal Website Design
- Custom Integration
- Advanced Web Tools
- Mobile App
✓ নিয়মিত প্রশিক্ষণের সুবিধা
✓ ব্র্যান্ডিং ও ডিজিট্যাল প্ল্যানিং
✓ সম্পূর্ণ সহায়তা
কারুওয়েব কীভাবে
কাজ করে?
তিনটি সহজ ধাপে তৈরি হয় আপনার ডিজিট্যাল অস্তিত্ব
GET Details
কারুওয়েবের Website Planner Form টিতে আপনার প্রয়োজনীয় তথ্য ও পছন্দ জানান। আপনার কাজের সংক্ষিপ্ত বিবরণ জানান।
SET Expectation
কারুওয়েব আপনার সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় বিষয় আলোচনা করে নেবে। দুপক্ষের সম্মতিক্রমে আপনি সদস্যপদ গ্রহণ করবেন।
GO Live
কারুওয়েব আপনার পছন্দসই ওয়েবসাইট ড্রাফট করে আপনাকে দেখাবে। আপনার সম্মতিক্রমে আপনার ওয়েবসাইট লাইভ হবে।
কেন কারুওয়েব HUB?
একটি ওয়েবসাইটের নিয়মিত পরিচর্যা অত্যন্ত জরুরী। ওয়েবসাইট ডেভেলপার টেকনিক্যাল পরিচর্যার দিকটা দেখেন। কিন্তু তারপরেও ওয়েবসাইটের উদ্দেশ্য অনুযায়ী ঠিক একটি গাছের চারার মতোই তাকে যত্ন করতে হয়। প্রয়োজনমত বিভিন্ন পদেক্ষেপ নিতে হয় যাতে ওয়েবসাইটের দর্শক বাড়ে বা ইকমার্স থাকলে ক্রেতা বাড়ে। কারুওয়েব বাংলার শিল্পীদের জন্য এই সমস্তকিছু আপনার সাথে আলোচনার মাধ্যমে পরিচালনা করে এবং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে আপনাকে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত করে তোলে। সাথে সর্বক্ষণ সহায়তার জন্য আমাদের প্রতিনিধি তো রয়েছেই।
কেবল প্রযুক্তি নয়, প্রশিক্ষণ ও সহায়তা
ব্র্যান্ডিং ও ডিজিট্যাল প্ল্যান
আজকের দিনে অনলাইন যেকোন রকম উপস্থিতি এবং বাণিজ্য অত্যন্ত চিন্তাভাবনা করে তৈরি করা হয়। আপনার প্রতিটি দর্শক এবং ক্রেতার সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার জন্য যা অত্যন্ত প্রয়োজনীয়। কারুওয়েব HUB আপনার সাথে নিয়মিত আলোচনায় আপনার একটি সুস্পষ্ট এবং কার্যকরী ডিজিট্যাল প্ল্যান গড়ে তোলে।
আপনার ওয়েবসাইট সম্পূর্ণভাবে আপনার ব্যান্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয়। আপনি ডিজিট্যাল দুনিয়াতে নতুন হলেও আমাদের নিয়মিত পর্যালোচনা ও প্রশিক্ষণের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট ও ব্র্যাণ্ডের গুরুত্বপুর্ণ সিদ্ধান্তগুলো আপনি নিজে বুঝেশুনে নিতে পারবেন।
আপনার নিজস্ব ডিজিট্যাল ম্যানেজার
বাস্তব জীবনে আমরা ফিনান্সিয়াল ম্যানেজারের সহায়তা গ্রহণ করি। কিন্তু ডিজিট্যাল ম্যানেজারের ধারণা আমাদের পরিবেশে এখনো প্রচলিত নয়। খুব সহজ করে বললে কারুওয়েব HUB আপনার ডিজিট্যাল ম্যানেজারের কাজ করে।
Co-Pilot Mode
কারুওয়েব HUB এর মূল উদ্দেশ্য আপনার ডিজিট্যাল যাত্রাকে সহজ ও সাফল্যমণ্ডিত করে তোলা। এজন্য আমরা Co-Pilot Mode পদ্ধতিতে কাজ করি। অর্থাৎ সমস্ত গুরুত্বপূর্ণ পরিচালনা সংক্রান্ত সিদ্ধান্ত আপনার সাথে আলোচনাসাপেক্ষে নেওয়া হয়। ফলে বিভিন্ন ওয়েবসাইট এবং ডিজিট্যাল ম্যানেজমেন্ট টুলস সম্পর্কে আপনার কিছুটা ধারণা থাকা দরকার হয়ে পড়ে। HUB সদস্যপদের প্রশিক্ষণ অংশটি এইজন্যেই তৈরি। আপনাকে ডিজিট্যাল বিষয়ে বিশেষজ্ঞ হতে হবে না ঠিকই, কিন্তু সাধারণ ধারণাটুকু না থাকলে আপনি কখনোই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না।
দশটি গুরুত্বপূর্ণ ওয়েব সিস্টেমের নিয়ন্ত্রিত ব্যবহার
ডিজিট্যাল দুনিয়ার দশটি গুরুত্বপূর্ণ ও কার্যকরী সিস্টেম ব্যবহারের মাধ্যমে এই পদ্ধতি কাজ করে। কারুওয়েব HUB এর বিভিন্ন কোর্স ও অন্যান্য প্রশিক্ষণ সংক্রান্ত উদ্যোগের মাধ্যমে আপনি এই দশটি পদ্ধতির সম্পর্কে বিশদ জানতে পারবেন এবং এগুলির উপযুক্ত ব্যবহারের মাধ্যমে আপনার ওয়েবসাইটের উদ্দেশ্যকে সফল করতে পারবেন।
সম্পূর্ণ সহায়তা
সাথে রয়েছে কারুওয়েব HUB এর সম্পূর্ণ সহায়তা। আপনার প্রয়োজনীয় ডিজিট্যাল প্রোজেক্টগুলি কার্যকরী করে তোলার জন্য কারুওয়েব HUB প্রশিক্ষক টীম সর্বদাই আপনার পাশে থাকবে
ডিসকোর্স
আলোচনা ও কথোপকথনের ভঙ্গীতে জেনে নিন ডিজিট্যাল দুনিয়ার গুরুত্বপূর্ণ বিষয়গুলি।
কারুওয়েব HUB সদস্যদের জন্য সহজ প্রশিক্ষণ ডিসকোর্স
#1 Content Management & Publishing
ওয়েবসাইটের মুল চালিকাশক্তি তার নিয়মিত কনটেন্ট। এবং এটিই সবচেয়ে অবহেলিত হয়ে থাকে। এমনকি ইকমার্স সাইটের ক্ষেত্রেও প্রোডাক্ট ছাড়াও নিয়মিত কন্টেন্ট রাখতে হয়।
#2 Subscription & Email Marketing
সোশ্যাল মিডিয়ার আপনার দর্শক বা ক্রেতাদের কোন তথ্য আপনার কাছে থাকে না। তাকে সরাসরি যোগাযোগ করার প্রকৃত পদ্ধতি ইমেল। ওয়েবসাইটের মাধ্যমে আপনার নিজস্ব দর্শক ও ক্রেতাদের তথ্যভাণ্ডার তৈরি হয়।
#3 ECommerce Management
হোয়াটসঅ্যাপে পণ্য বিক্রি থেকে উন্নততর আধুনিক ইকমার্স পদ্ধতির সফল ও কার্যকরীভাবে ব্যবহার জেনে নিন। জানুন কীভাবে ডিজিট্যাল ব্যবসা বাড়ানো যায়।
#4 Web Analytics and Reports
আজকের যুগ তথ্যনির্ভর। সোশ্যাল মিডিয়ায় আপনার পেজ বা প্রোফাইলের যা তথ্য আপনি পান তা অত্যন্ত সীমিত। পেইড প্রমোশানের ক্ষেত্রে কিছু বেশি তথ্য পাওয়া যায় হয়তো, কিন্তু আপনার ওয়েবসাইটের তথ্য সঠিক ব্যবহার করতে পারলে অনেক সিদ্ধান্ত সহজ হয়ে যায়।
#5 Social Media Management
সোশ্যাল মিডিয়াকে আধুনিক যুগে অনেকটা দোকানের শোকেসের মত গণ্য করা হয়। আপনার নিজস্ব ওয়েবসাইট বা ইকমার্স সিস্টেম আপনার আসল বাড়ি বা দোকান। সোশ্যাল মিডিয়াকে সঠিকভাবে ব্যবহার করা এ সময় একটি আবশ্যিক শর্ত হয়ে উঠেছে।
#6 Website Frontend Management
ওয়েবসাইট ডেভেলপার আপনার সাইটের ব্যাকএন্ড পরিচালনা করেন। কিন্তু বেশ কিছু কাজ ওয়েব ফ্রন্ট এন্ড থেকেও করতে হয়। যেমন আপনি আপনার ওয়েবসাইটে লগিন করে রিপোর্ট ডাউনলোড করতে পারেন। একটি ক্রমবর্ধমান সাইটের ক্ষেত্রে ফ্রন্টএণ্ড ব্যবহার অনেক কাজ সহজ করে তোলে।
#7 Online Coaching System
যারা অনলাইন শিক্ষকতা করেন তারা কিছুদিন পরে প্রায়শঃই সমস্যায় পড়েন অনলাইন ক্লাস ও ছাত্র পরিচালনা করতে গিয়ে। লাইভ স্ট্রিম ও কোর্স স্ট্রাকচার সহ আধুনিক ইলার্নিং সিস্টেম আপনাকে অনলাইন শিক্ষকতায় একযুগ এগিয়ে নিয়ে যেতে পারে।
#8 AI Selection and Usage
এতদিনে সবাই নিশ্চয় বুঝতে পারছেন AI কে আর এড়িয়ে যাওয়া চলে না। AI সাক্ষরতা এখন ডিজিট্যাল দুনিয়ায় টিকে থাকার অন্যতম শর্ত। কোন খরচ না করেও AI Free Limit এর মধ্যেও এখন যথেষ্ট কাজ করা যায়। জেনে নিন কোন AI কখন কী কাজে ব্যবহার করে আপনার কীধরণের সুবিধা হতে পারে।
#9 Layman's Design (Canva)
ডিজিট্যাল উপস্থিতি বা উদ্যোগ থাকলে পোস্টার ডিজাইন করতে হয়নি এমন মানুষ পাওয়া যাবে না। বেসিক ডিজাইন জানা থাকলে এ সময়ে অনেকটাই এগিয়ে থাকা যায়। এবং তার জন্য ফোটোশপের মত জটিল সফটওয়্যার শিখতে হয় না। Canva বা ভিডিও রিল ইত্যাদির জন্য অনেক অ্যাপ দিয়ে সহজেই নিজেই প্রমোশনাল কন্টেন্ট তৈরি করে নেওয়া যায়।
#10 Digital Advertising System
ফেসবুকে পোস্ট এর সাথে বুস্ট করা যে দরকার সেকথা ফেসবুক বারবার নিজেই বিজ্ঞাপণ দিয়ে বোঝাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপণ দেওয়া এবং নিজের সাইটে বিজ্ঞাপণ দেখানো দুটি দিকই আজকের ডিজিট্যাল যুগে গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ডিজিট্যাল সাফল্যের অনেকটাই নির্ভর করে এই দুই ধরণের বিজ্ঞাপণের ওপর।
যোগ দিন আজই...
সমস্ত সদস্যপদেই সমস্ত প্রশিক্ষণের অ্যাক্সেস পাওয়া যায়
Launch
- Custom Website
- Blog Function
- Basic E Commerce
- Analytics Support
- All Courses Access
Growth
- Advanced Website
- Live Q&A Session
- Digital Planning
- Advanced E Commerce
- All Courses Access
Scale
- Professional Website
- One-O-One Sesion
- Digital Project Management
- Mobile App
- All Courses Access
আপনার প্রয়োজন আমাদের জানান
বাংলার শিল্পীদের ডিজিট্যাল ঠিকানা
City Office:
Tangra, Kolkata, WB, 700015
Head Office:
Guptipara, Hooghly, WB, 712512
KaruWeb | Website Design for Bengali Artists | © 2026
