আমার শিল্পের জন্য চাই

শিল্পসম্মত
ওয়েবসাইট ডিজাইন

মাত্র ₹৪৯৯ প্রতি মাস থেকে শুরু

Karuweb Website Design Service homepage hero image
KaruWeb | কারুওয়েব - topic demo image

বাংলার ১০০ জন শিল্পী ও উদ্যোক্তার ডিজিট্যাল পরিচয় নির্মাণের যাত্রা

10%

১০+ জন একক শিল্পী ও উদ্যোক্তা ইতিমধ্যেই যুক্ত হয়েছেন

'মিশন ১০০'
যাত্রায় যোগ দিন

বাংলার ১০০ জন একক শিল্পী ও উদ্যোক্তার উপযুক্ত ডিজিট্যাল পরিচয় নির্মাণ “মিশন ১০০” -এর প্রধান লক্ষ্য।

 

প্রথম ১০+ শিল্পী ও উদ্যোক্তার ডিজিট্যাল পরিচয় নির্মাণের প্রথম পর্ব প্রায় সমাপ্ত। এই দলে রয়েছেন অঙ্কনশিল্পী, ফোটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার, কন্ঠশিল্পী, সাইক্লিস্ট, শিল্প উদ্যোক্তা এবং আরো অন্যান্য মাধ্যমের শিল্পীরা।

 

এই উদ্যোগের পরবর্তী শিল্পী বা উদ্যোক্তা হতে পারেন আপনিই…

KaruWeb Logo | কারুওয়েব লোগো

আপনার কার্যকরী ডিজিট্যাল পার্টনার

কাস্টম ওয়েবসাইট

প্রতিটি শিল্পীর জন্য আলাদা প্রয়োজনমতো ডিজাইন

ফ্রি ডোমেইন

বিনামূল্যে ক্লাসিক ও ক্রিয়েটিভ ডোমেইন

ব্র্যাণ্ডিং গাইড

আপনার ব্র্যান্ডিং করে তুলুন প্রফেশনাল

নিয়মিত প্রশিক্ষণ

সাপ্তাহিক অনলাইন মিট, আর্টিকল ও ডিসকোর্স

শিল্পীদের কমিউনিটি

সমমনস্ক শিল্পীদের সাথে একসাথে কাজের সুযোগ

সম্পূর্ণ সহায়তা

ব্যক্তিগত আলোচনার মাধ্যমে নিয়মিত সহায়তা

কারুবাংলার শিল্পীরা

কারুবাংলার তৈরি করা ওয়েবসাইটগুলি ঘুরে দেখুন

ওয়েবসাইট কেন দরকার ?

আর্কাইভ ও সংরক্ষণ
যোগাযোগ ও সম্পর্ক
স্থায়িত্ব ও বিশ্বাস
অধিকার ও কর্তৃত্ব

এই সময় দাঁড়িয়ে একজন শিল্পীর নিজস্ব ওয়েবসাইট থাকা অত্যন্ত প্রয়োজনীয়। তবে একজন শিল্পীর প্রয়োজন ঠিক আর পাঁচটা ওয়েবসাইটের মতো নয়। একজন শিল্পীর দরকার একটি শিল্পসম্মত ওয়েবসাইট ডিজাইন। আজকের ডিজিট্যল দুনিয়ায় আপনার দর্শক, শ্রোতা বা পাঠকের সঙ্গে দৃঢ় সংযোগ বজায় রাখতে ওয়েবসাইটের মতো কার্যকরী আর অন্য কিছু নেই। আপনার ওয়েবসাইট আপনার সমস্ত কাজের একটি সাজানো পরিবেশনা। এক অর্থে ওয়েবসাইট আপনার শিল্পকর্মের একটি আর্কাইভ হিসেবে কাজ করে।

ওয়েবসাইট অনেকটা একটা কেন্দ্রের মতো যেখান থেকে আপনি আপনার শিল্পের গুণগ্রাহীদের সঙ্গে দীর্ঘমেয়াদী এবং গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে পারেন। নতুন পাঠক-দর্শকের কাছে সহজে পৌঁছতে পারেন। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশ্বাস। আজকের দুনিয়ায় ওয়েবসাইট অনেকটা ‘পার্মানেন্ট অ্যাড্রেস’ মতোই বিশ্বাসযোগ্যতা বহন করে। যারা বাণিজ্যিক শিল্পী তাদের জন্য ওয়েবসাইট সে কারণেও অপরিহার্য হয়ে ওঠে।

সবশেষে আপনার ওয়েবসাইট মানে আপনার নিজস্ব কর্তৃত্ব। আপনার ইচ্ছেমতো সাজাতে পারেন, বদলাতে পারেন। যা অন্য সামাজিক মাধ্যমে ততোটা ব্যপকভাবে সম্ভব নয়। আপনার ওয়েবসাইট আপনার ডিজিট্যাল পরিচয়পত্র!

কেন কারুওয়েব ?

ত্রিমাত্রিক ভরসা

ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ। তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এই তিনটি বিষয়ের সামঞ্জস্য রক্ষা করা। সৃজনশীলতা বাদেও উন্নত প্রযুক্তির জন্য খরচ বেশী হয়। খরচ কমাতে গেলে ওয়েবসাইটের দ্রুততা, নিরাপত্তা ইত্যাদির সঙ্গে আপোষ করতে হয়। আমরা সৃজনশীলতার ক্ষেত্রে আপোষ করি না। তবে প্রযুক্তি এবং সাশ্রয়ের সামঞ্জস্য রাখি যাতে নূন্যতম মূল্যে আপনি সর্বোচ্চ সুবিধে নিয়মিত পেতে পারেন। ফলে তিনটি দিকেই ভরসাযোগ্য পরিষেবা প্রদান সম্ভব হয়।

সৃজনশীলতা

শিল্পীদের ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে প্রথম শর্ত সৃজনশীলতা। শিল্পীর কাজের ধরন এবং তার উদ্দেশ্য বুঝে আমরা ডিজাইন করে থাকি। এর সঙ্গে পারিশ্রমিকের পরিমানের সম্পর্ক নেই।

প্রযুক্তি

আমাদের প্রত্যেকটি ওয়েবসাইট আধুনিক উচক্ষমতাসম্পন্ন সার্ভার এবং অন্যান্য নিরাপত্তা প্রযুক্তি ব্যবহার করে। নিরাপত্তা এবং কর্মদক্ষতা দুটি দিকেই আমরা খেয়াল রাখি।

সাশ্রয়

আমরা কেবলমাত্র শিল্পীদের জন্য ওয়েবসাইট বানাই। বাংলার শিল্পীদের গড় অর্থনৈতিক পরিকাঠামোর অনুযায়ী আমরা সর্বনিম্ন মূল্যে যথাপ্রয়োজনীয় পরিসেবা প্রদান করি।

___সৃজনশীলতা

___প্রযুক্তি

___সাশ্রয়

ওয়েবসাইট নির্মাণের সাথে সাথে
আপনার ডিজিট্যাল যাত্রা সহজ ও সফল করুন

কারুওয়েব HUB সদস্যপদ

ফ্রি কাস্টম ওয়েবসাইট । সহজ প্রশিক্ষণ । সম্পূর্ণ সহায়তা

KaruWeb | কারুওয়েব - topic demo image

আপনার উদ্যোগের জন্য -

কারুওয়েব কীভাবে
কাজ করে?

তিনটি সহজ ধাপে তৈরি হয় আপনার ডিজিট্যাল অস্তিত্ব

GET Details

কারুওয়েবের Website Planner Form টিতে আপনার প্রয়োজনীয় তথ্য ও পছন্দ জানান। আপনার কাজের সংক্ষিপ্ত বিবরণ জানান।

SET Expectation

কারুওয়েব আপনার সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় বিষয় আলোচনা করে নেবে। দুপক্ষের সম্মতিক্রমে আপনি সদস্যপদ গ্রহণ করবেন।

GO Live

কারুওয়েব আপনার পছন্দসই ওয়েবসাইট ড্রাফট করে আপনাকে দেখাবে। আপনার সম্মতিক্রমে আপনার ওয়েবসাইট লাইভ হবে।

ওয়েবসাইট নিয়ে
পড়াশোনা

আর্টিকল্‌

সহজ ভাষায় ডিজিট্যাল দুনিয়ার জানার বিষয়

why Bengali writers need website - karuweb blog featured image

বাঙালি সাহিত্যিকের ওয়েবসাইট কেন প্রয়োজনীয়?

কলকাতার কলেজ স্ট্রিট, কফি হাউসের আড্ডা, আর ধুলোমাখা লিটল ম্যাগাজিনের গন্ধ—বাঙালি সাহিত্যিকদের বেড়ে ওঠার গল্পটা দশকের পর দশক ধরে এভাবেই লেখা হয়ে এসেছে। একটা সময় ছিল যখন নিজের লেখা প্রকাশ করার জন্য পত্রিকার সম্পাদকের দরজায় দিনের পর দিন ঘুরতে হতো। তারপর এল সোশ্যাল মিডিয়ার যুগ। ফেসবুক, বা ইন্সটাগ্রামের পাতায় তরুণ

বিস্তারিত পড়ুন »
KaruWeb | কারুওয়েব - topic demo image

ওয়েবসাইট অ্যানালিটিক্স কী ও কীভাবে কাজে লাগাবেন – শিল্পীদের জন্য গাইড

বাংলার শিল্পী ও হস্তশিল্পীদের জন্য ওয়েবসাইট অ্যানালিটিক্সের সম্পূর্ণ গাইড। আজকের ডিজিটাল দুনিয়ায় শুধু সুন্দর কাজ করলেই হয় না, সেই কাজকে সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়াটাও সমান গুরুত্বপূর্ণ। আর সেই কাজটিতে সবচেয়ে বড় সাহায্যকারী হলো আপনার ওয়েবসাইটের অ্যানালিটিক্স ডেটা। সেশন, বাউন্স রেট, কীওয়ার্ড — সব কিছু সহজ বাংলায় বুঝুন এবং ওয়েবসাইটকে

বিস্তারিত পড়ুন »
KaruWeb | কারুওয়েব - topic demo image

বাংলার কারুশিল্পী ও হস্তশিল্পীদের নিজস্ব ই-কমার্স ওয়েবসাইট কেন দরকার

ইনস্টাগ্রামে চারশো লাইক পড়ে, কিন্তু মাসের শেষে আয়টা অনিশ্চিত — বাংলার বেশিরভাগ কারুশিল্পী ও হস্তশিল্পীর এটাই বাস্তবতা। সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম, Amazon বা Etsy-র ভারী কমিশন, আর মৌসুমি মেলার উপর নির্ভরতা — এই তিনটি পথেই একটা বড় ফাঁক থেকে যায়। সেই ফাঁকটা হলো নিজের স্থায়ী ডিজিটাল পরিচয়ের অভাব।
এই লেখায়

বিস্তারিত পড়ুন »
KaruWeb | কারুওয়েব - topic demo image

একজন শিল্পীর ওয়েবসাইট — কীভাবে তৈরি হয়, কী কী জানা দরকার

আপনি হয়তো বছরের পর বছর ধরে আঁকছেন। রং, তুলি, ক্যানভাস — এ সবই আপনার পরিচিত জগৎ। হয়তো আপনার কাজ দেখে মানুষ থমকে দাঁড়ায়, প্রশংসা করে, অনুপ্রাণিত হয়। কিন্তু প্রশ্ন একটাই — সেই মানুষগুলো কতটুকু? শুধু আপনার চেনাশোনা গণ্ডির মধ্যে? শুধু যারা কোনো প্রদর্শনীতে এসেছিলেন, বা আপনার ইনস্টাগ্রাম ফলো করেন? একটু

বিস্তারিত পড়ুন »
KaruWeb | কারুওয়েব - topic demo image

সোশ্যাল মিডিয়ার বাস্তবতা এবং নিজের ওয়েবসাইট

দৃশ্যশিল্পীদের তাদের কাজ প্রদর্শনের চিরকালের সঙ্গী ক্ল্যাসিক প্রদর্শনী এবং তারপর হয়তো কোন গ্যালারী। নবীন শিল্পীরা চিরকালই এই পথে ধরেই বড়ো হয়েছেন। প্রথমে কিছু ছোট প্রদর্শনী থেকে বড়ো,কখনো গ্রুপ থেকে একক প্রদর্শন – তারপর অভিজ্ঞতার সাথে সাথে কোন গ্যালারীতে হয়তো তার ছবি নির্বাচিত হলো। কোন বড়ো সংস্থা কোন কাজ সংগ্রহ করলেন।

বিস্তারিত পড়ুন »

আপনার ওয়েবসাইট
এখনো নেই কেন?

ওয়েবসাইট ডিজাইন

ওয়েবসাইট হয় কী করে?
টেকনিক্যাল ব্যাপার বুঝিনা!

এইটাই প্রধান সমস্যা। হাজার জন হাজার রকম বুদ্ধি দেয়। তবে ইন্টারনেট দুনিয়ায় কিছু জনপ্রিয় সার্ভিস আছে যারা কোন টেকনিক্যাল ঝামেলা ছাড়াই সহজ পদ্ধতিতে ওয়েবসাইট বানাতে দেয়। Google Sites বা Wix এমন সুবিধে দেয়। এই সাইটগুলিতে আপনি বিনামূল্যেও ওয়েবসাইট বানাতে পারবেন। কিন্তু সাইট আপনাকে নিজেই বানিয়ে নিতে হবে। সহজ হলেও নিজেই বানাতে হবে।

নিজে নিজে ওয়েবসাইট
বানানোর সময় নেই!

এক্ষেত্রে আপনাকে অন্য কারো ওপর নির্ভর করতেই হবে। এইকারনেই মূলতঃ ওয়েব ডিজাইনারের সন্ধান করা এবং এইখানেই বেশিরভাগ শিল্পী সমস্যায় পড়েন। ওয়েবসাইট তৈরি নিজের ডিজিট্যাল পরিচয়। একজন নির্ভরযোগ্য ওয়েব ডিজাইনার না পেলে সমস্যা। নিজে বানানোর সময় একেবারেই না থাকলে ডিজাইনার ছাড়া উপায় নেই।

ওয়েবসাইট ডিজাইন
ওয়েবসাইট ডিজাইন

ওয়েব ডিজাইনারের খোঁজ নিয়েছি,
প্রচুর খরচ!

আসলে যে কোন ধরণের ডিজাইনই তো শিল্প। ফলতঃ ওয়েব ডিজাইনার তার পারিশ্রমিক ঘণ্টার মজুরিতে না করে শিল্পশ্রমের পরিপ্রেক্ষিতে করেন। এর সঙ্গে এও সত্য একটি সাধারণ সমসাময়িক ওয়েবসাইট তৈরি করতে সবসময় তেমন অসাধারণ কিছু শিল্পশ্রম লাগে না হয়তো। কিন্তু বাজারের রীতিনীতি লাভের অঙ্ক দিয়ে চলে। যেখানে ১০০ টাকা লাভের সুযোগ আছে সেখানে কেউ ৫০ টাকা লাভে পরিষেবা দিতে চায় না।

প্রয়োজন আছে কিন্তু
উপযুক্ত সমাধান পাইনি!

কারুওয়েব সর্বনিম্ন মূল্যে, অত্যন্ত পরিস্কার শর্তে আপনার একটি নান্দনিক ওয়েবসাইট তৈরি করে দিতে পারে। অথবা আপনার ওয়েবসাইট ইতিমধ্যেই তৈরি হয়ে থাকলে সেটি পরিচালনার দায়িত্ব নিতে পারে। ‘বিস্তারিত’ পাতায় আমাদের সমস্ত পরিষেবার বিবরণ পাবেন। আপনার প্রয়োজন মতো পরিষেবা বেছে নিন। আপনার ওয়েবসাইটর ডিজাইন, প্রযুক্তি ও পরিচালনা – সমস্ত দায়িত্ব আমাদের।

ওয়েবসাইট ডিজাইন

কারুসাথী

Customer Friendly SME AI Consultant

KaruWeb | কারুওয়েব - topic demo image

কারুসাথী একটি বাংলা এ আই কনসালট্যাণ্ট। কারুসাথী আপনার প্রশ্ন অনুযায়ী কারুওয়েব বিষয়ে সমস্ত তথ্যসহ উত্তর দিতে পারে। স্ক্রীনের নিচে ডানদিকে আপনি সবসময় একটি ‘ক’ লোগো দেখতে পাবেন। এটিতে ক্লিক করলেই কারুসাথী ২৪x৭ হাজির আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।

KaruWeb | কারুওয়েব - topic demo image

কারুসাথী অনলাইন আছে

আপনার জিজ্ঞাসার উত্তর দেওয়ার জন্য

কীভাবে শুরু করবো?

আপনার প্রয়োজন আমাদের জানান

বাংলার শিল্পীদের ডিজিট্যাল ঠিকানা

City Office:

Tangra, Kolkata, WB, 700015

 

Head Office:

Guptipara, Hooghly, WB, 712512

KaruWeb | Website Design for Bengali Artists | © 2026

>
Chat

Website Planner

আপনার প্রয়োজন বিস্তারিত ভাবে জানান। এই ফর্মে দেওয়া তথ্যগুলি নিয়ে আমরা আপনার সাথে আলোচনা করবো। আপনার সমস্ত পছন্দই পরে পরিবর্তন করা যাবে।