বাংলার শিল্পী ও হস্তশিল্পীদের জন্য ওয়েবসাইট অ্যানালিটিক্সের সম্পূর্ণ গাইড। আজকের ডিজিটাল দুনিয়ায় শুধু সুন্দর কাজ করলেই হয় না, সেই কাজকে সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়াটাও সমান গুরুত্বপূর্ণ। আর সেই কাজটিতে সবচেয়ে বড় সাহায্যকারী হলো আপনার ওয়েবসাইটের অ্যানালিটিক্স ডেটা। সেশন, বাউন্স রেট, কীওয়ার্ড — সব কিছু সহজ বাংলায় বুঝুন এবং ওয়েবসাইটকে আরও কার্যকর করুন।
ইনস্টাগ্রামে চারশো লাইক পড়ে, কিন্তু মাসের শেষে আয়টা অনিশ্চিত — বাংলার বেশিরভাগ কারুশিল্পী ও হস্তশিল্পীর এটাই বাস্তবতা। সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম, Amazon বা Etsy-র ভারী কমিশন, আর মৌসুমি মেলার উপর নির্ভরতা — এই তিনটি পথেই একটা বড় ফাঁক থেকে যায়। সেই ফাঁকটা হলো নিজের স্থায়ী ডিজিটাল পরিচয়ের অভাব।
এই লেখায় আলোচনা করা হয়েছে কেন একটি নিজস্ব ই-কমার্স ওয়েবসাইট বাংলার গয়না শিল্পী, হোম ডেকোর কারিগর এবং লাইফস্টাইল আর্ট প্রস্তুতকারীদের জন্য আজকের সময়ে অপরিহার্য। বাজারের তথ্য, কমিশনের বাস্তব তুলনা, এবং বার্ষিক খরচের স্বচ্ছ হিসেব সহ দেখানো হয়েছে — কেন এই বিনিয়োগ আসলে সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত।
আপনি হয়তো বছরের পর বছর ধরে আঁকছেন। রং, তুলি, ক্যানভাস — এ সবই আপনার পরিচিত জগৎ। হয়তো আপনার কাজ দেখে মানুষ থমকে দাঁড়ায়, প্রশংসা করে, অনুপ্রাণিত হয়। কিন্তু প্রশ্ন একটাই — সেই মানুষগুলো কতটুকু? শুধু আপনার চেনাশোনা গণ্ডির মধ্যে? শুধু যারা কোনো প্রদর্শনীতে এসেছিলেন, বা আপনার ইনস্টাগ্রাম ফলো করেন? একটু ভাবুন তো — পৃথিবীর অন্য কোনো প্রান্তে, বা এই বাংলাতেই কোনো শহরে, এমন কেউ থাকতে পারেন যিনি হয়তো আপনার কাজের সবচেয়ে বড় ভক্ত হতে পারতেন। অথবা এমন কেউ যিনি আপনার একটি ছবি কিনতে চান, আপনাকে কোনো প্রজেক্টে নিযুক্ত করতে চান — কিন্তু আপনাকে খুঁজে পাচ্ছেন না। কারণ ডিজিটাল দুনিয়ায় আপনার কোনো ঘর নেই।
এই জায়গায় এসেই ওয়েবসাইটের কথা মাথায় আসে। কিন্তু অনেক শিল্পীই এই প্রসঙ্গে একটু কুণ্ঠিত হয়ে পড়েন। মনে হয়, এ তো প্রযুক্তির ব্যাপার, আমার কাজ নয়। অথবা ভাবেন, খরচ অনেক, ঝামেলা অনেক, বুঝব কী করে? এই লেখাটা ঠিক সেই কুণ্ঠাটুকু দূর করার জন্যই লেখা। এখানে আমরা একদম গোড়া থেকে বোঝার চেষ্টা করব — একটি ওয়েবসাইট আসলে কীভাবে তৈরি হয়, তার পেছনে কী কী কাজ হয়, আপনাকে কী কী প্রস্তুতি নিতে হবে, এবং পুরো বিষয়টার মধ্যে আপনার শিল্পী-সত্তার জায়গাটা কোথায়।
দৃশ্যশিল্পীদের তাদের কাজ প্রদর্শনের চিরকালের সঙ্গী ক্ল্যাসিক প্রদর্শনী এবং তারপর হয়তো কোন গ্যালারী। নবীন শিল্পীরা চিরকালই এই পথে ধরেই বড়ো হয়েছেন। প্রথমে কিছু ছোট প্রদর্শনী থেকে বড়ো,কখনো গ্রুপ থেকে একক প্রদর্শন – তারপর অভিজ্ঞতার সাথে সাথে কোন গ্যালারীতে হয়তো তার ছবি নির্বাচিত হলো। কোন বড়ো সংস্থা কোন কাজ সংগ্রহ করলেন। তার সাথে সাথেই বৈশ্বিক পরিচয়ও বাড়তে থাকে। মোটামুটি এভাবেই আমাদের অগ্রজ শিল্পীরা বড়ো হয়েছেন।
কিন্তু গত ১৫-২০ বছরে চিত্রটা সম্পূর্ণ পালটে গেল এবং এ সময় আরো দ্রুত পালটে যাচ্ছে। গত দশকেই সোশ্যাল মিডিয়া অধিকার করে নিয়েছে ইন্টারনেট জগত। যারা কিছুটা বয়স্ক তাদের হয়তো ফেসবুক, ইন্সটাগ্রামেরও আগে অরকুট বা তারও আগে ইয়াহু ম্যাসেঞ্জার মনে আছে নিশ্চয়ই। সেই প্রথম অরকুট বা ফেসবুকের প্রথম দিনগুলোর সংগেও আজকের সোশ্যাল মিডিয়ার আকাশপাতাল তফাৎ হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া আসার পর থেকেই শিল্পীদের কাছে এক নতুন দিগন্ত খুলে যায়। নিজের কাজ মূহুর্তের মধ্যে সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার এমন সহজ সুযোগ আগে কখনো হয় নি। কোন নিয়ন্ত্রন নেই, কাজের ভালো মন্দ বিচার করার জন্য কোন দারোয়ান বসে নেই। একটা কাজ প্রকাশ করা আস্তে আস্তে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করা হয়ে গেল কবে আমরা বোধহয় ভালো করে খেয়াল করতে পারিনি।
আজ শিল্পীদের কাজ প্রকাশ থেকে শুরু করে দর্শকদের সঙ্গে যোগাযোগ, প্রচার, বেচাকেনা সবই সোশ্যাল মিডিয়া ছাড়া অচল। বাংলার শিল্পীরা মূলতঃ দাঁড়িয়ে আছেন সোশ্যাল মিডিয়ার ওপর ভর করে। এবং এ তাদের পছন্দ বলে নয়, এ আজকের শিল্পীর অনিবার্য পথ। সোশ্যাল মিডিয়া ছাড়া মনে হয় অন্য কোন রাস্তা নেই। এবং তারও চেয়ে বড়ো প্রশ্ন হলো সোশ্যাল মিডিয়া তো ভালোই, এ ছাড়া অন্য পথ চাইছে কে?