ভরসাযোগ্য

সৃজনশীলতা
এবং প্রযুক্তি

সর্বাধুনিক সুবিধা ও নিরাপত্তা যুক্ত

KaruWeb Features

সৃজনশীলতা

শিল্পীদের ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে প্রথম শর্ত সৃজনশীলতা। শিল্পীর কাজের ধরন এবং তার উদ্দেশ্য বুঝে আমরা ডিজাইন করে থাকি। এর সঙ্গে পারিশ্রমিকের পরিমানের সম্পর্ক নেই।

প্রযুক্তি

আমাদের প্রত্যেকটি ওয়েবসাইট আধুনিক উচক্ষমতাসম্পন্ন সার্ভার এবং অন্যান্য নিরাপত্তা প্রযুক্তি ব্যবহার করে। নিরাপত্তা এবং কর্মদক্ষতা দুটি দিকেই আমরা খেয়াল রাখি।

সাশ্রয়

আমরা কেবলমাত্র শিল্পীদের জন্য ওয়েবসাইট বানাই। বাংলার শিল্পীদের গড় অর্থনৈতিক পরিকাঠামোর অনুযায়ী আমরা সর্বনিম্ন মূল্যে যথাপ্রয়োজনীয় পরিসেবা প্রদান করি।

বিস্তারিত সুযোগ সুবিধে

বিভিন্ন সুবিধে সম্পর্কে বিশদ জানুন

Made for Artists

3 Features

Click to Explore →

Auto Upscale

3 Features

Click to Explore →

Get Connected

3 Features

Click to Explore →

Stay Safe

2 Features

Click to Explore →

Performance Loaded

3 Features

Click to Explore →

Peace of Mind

3 Features

Click to Explore →

Easy on Pocket

3 Features

Click to Explore →

Help in Hand

2 Features

Click to Explore →

Title

ওয়েবসাইট বানানোর পদ্ধতি

সোজা কথায় বুঝে নিন কী করতে হয়

ওয়েবসাইট তৈরির
আবশ্যিক উপাদান

ওয়েবসাইট বানানো অনেকটা বাড়ি বানানোর মত ভাবতে পারেন। ওয়েবসাইট হলো আপনার ডিজিট্যাল বাড়ি। একটু বিস্তারিত দেখি বাড়ি বানাতে কী লাগে ~

একটি সফল ও কার্যকরী ওয়েবসাইট তৈরি করতে চারটি বিষয়ের ওপর নজর দিতে হয় – ডোমেইন, ডিজাইন, হোস্টিং, রক্ষণাবেক্ষণ। আপনি ওয়েব ডেভেলপমেন্ট সম্বন্ধে অভিজ্ঞ নাও হন তাহলেও এগুলির প্রয়োজন ও কার্যকারীতা বুঝতে যাতে অসুবিধে না হয় আমরা সেভাবেই এই পরিসেবাগুলি সাজিয়েছি।

সবার আগে এই চারটি বিভাগ সম্পর্কে প্রাথমিক ধারণা থাকা দরকার।

ডোমেইন হল আপনার বাড়ির ঠিকানার মতন। ইন্টারনেটের দুনিয়ায় আপনার স্থায়ী ঠিকানা হল আপনার ডোমেইনের নাম যা আপনার ওয়েবসাইট বা ডিজিট্যাল বাড়িকে নির্দেশ করে। ডোমেইনের দুটি অংশ। প্রথম অংশটি আপনার পছন্দসই নাম বা শব্দ থাকে। শেষ অংশটিকে Top Level Domain (TLD) বলে বা সাধারণ ভাষায় Domain Extension বলে। বিভিন্ন TLD থেকে এটিও আপনাকে নির্বাচন করতে হয়। .com, .in ইত্যাদি ডোমেইন এক্সটেনশান গুলোকে ক্ল্যাসিক ডোমেইন বলে। ওয়েবসাইট ব্যবহার বাড়ার ফলে ২০১২ সাল থেকে ডোমেইন কর্তৃপক্ষের তরফ থেকে নতুন প্রচুর ক্রিয়েটিভ ডোমেইন (.shop, .photography) চালু করা হয়েছে।

Top Level Domain-এর আগে যদি কোন নাম বা শব্দ ব্যবহার করা হয় (newword.yourname.com) তখন তাকে Sub Domain বলে। আপনি আমাদের ‘ফ্রি ডোমেইন’ অপশানে বিনামূল্যে আপনার সাব ডোমেইন নিতে পারেন।

ডিজাইন আপনার পরিচয়। ঠিক যেমন আপনি ঘর সাজান বা পোষাক নির্বাচন করেন, তেমনি আপনার ডিজিটাল ঠিকানা (ডোমেইন) সাজিয়ে তুলতে হয়। একটি সাইটের সমস্ত কিছুই নির্ভর করে তার ডিজাইনের ওপর। ওয়েব ডিজাইনের পরিসরে ওয়েবসাইটটির ‘ফ্রন্ট এন্ড’ বা দর্শকের কাছে তা কেমন দেখাবে সেটি গ্রাফিক ডিজাইনের দক্ষতার সাজাতে হয়। আবার অন্যদিকে সাইটের ব্যাকএণ্ড তৈরি করতে হয় টেকনিক্যাল দিকগুলি পরিচালনা করার জন্য।

অন্যান্য ধরণের ডিজাইনের থেকে ওয়েব ডিজাইনের পার্থক্য হলো এখানে অন্য মাধ্যমের মতই নন্দনতত্বের দিকে খেয়াল রাখতে হয়, কিন্তু সেই নান্দনিকতাকে উপস্থাপন করার জন্য আপনার কাছে তুলি বা কলমের বদলে থাকে কিছু সফটওয়্যার আর কোড। ডিজাইনারের এই দ্বিমুখী দক্ষতা এবং অভিজ্ঞতার ওপর নির্ভর করে আপনার ওয়েবসাইটের সাফল্য।

আমরা ডিজাইনের সঙ্গে কখনোই আপস করি না। আপনি ‘ফ্রি ডিজাইন’ বেছে নিন বা সর্বাধিক মূল্যের ‘ক্রিয়েটিভ ডিজাইন’ বেছে নিন, মূল্যের পরিমান দিয়ে এই কাজ বিচার করা হয় না।

ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে এই অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু সাধারণ মানুষ এই অংশটাই সবচেয়ে কম বুঝতে পারেন। ব্যাপারটা অস্বাভাবিক নয়, কারন হোস্টিং বিষয়টাই অত্যন্ত টেকনিক্যাল খটোমটো ব্যাপার। এবং এই হোস্টিং সিস্টেমের মধ্যে প্রচুর ধরনের অপশান আছে যা খুব বেছে রীতিমতো বুঝেশুনে পছন্দ করতে হয়। এত জটিল টেকনিক্যাল খুঁটিনাটি জিনিস সাধারণ মানুষের পক্ষে ভালো করে বুঝে ওঠাই সম্ভব হয় না, সঠিকভাবে পছন্দ করা অনেক দূরের ব্যাপার।

খুব সহজ করে বললে একটি ওয়েবসাইটের চারটি দিক বিচার করে হোস্টিং ঠিক করতে হয় –

  1. Space – কন্টেন্ট এর জন্য কতটা জায়গা লাগবে?
  2. Traffic – কত জন দর্শক ওয়েবসাইটটি দেখবে?
  3. Speed –  কন্টেন্ট ও দর্শকের ওপর ভিত্তি করে ওয়েবসাইট কত তাড়াতাড়ি খুলবে?
  4. Security –  ওয়েবসাইটের নিরাপত্তা কতোটা জোরালো হবে?
  5.  

একজন সাধারণ মানুষের পক্ষে এর কোনটিই আন্দাজ করা সম্ভব নয়। তাই আমরা হোস্টিং এর ক্ষেত্রে খুব সহজ একটা নীতি পালন করি যাতে আপনি টেকনিক্যাল খুঁটিনাটি এড়িয়েও সহজে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমরা প্রত্যেকটি প্যাকেজেই এই চারটি সুনিশ্চিত করি। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই ওয়েবসাইটের কর্মদক্ষতার ওপর যাতে আপনার ওয়েবসাইট দর্শকদের কাছে বিনা অসুবিধায় সর্বোত্তম দক্ষতায় সারাবছর চলতে পারে। আমাদের প্রথমেই নিশ্চিত করি যাতে আমরাদের তৈরি প্রত্যেকটি ওয়েবসাইট  চারটি ক্ষেত্রেই সর্বোচ্চ দক্ষতায় নির্ভুল এবং নিরাপদ ভাবে কাজ করে। কার্যত এটি আমাদের ‘বেস স্পেসিফিকেশান’ বা ‘অপারেটিভ বেঞ্চমার্ক‘ বলতে পারেন।

এই কারনেই আমাদের কোন ‘ফ্রি হোস্টিং’ অপশান নেই

যে কোন যন্ত্রের যেমন রক্ষণাবেক্ষণ প্রয়োজন তেমনি ওয়েবসাইটেরও নিয়মিত পরিচর্যা দরকার হয়।

যে কোন যন্ত্রের যেমন রক্ষণাবেক্ষণ প্রয়োজন তেমনি ওয়েবসাইটেরও নিয়মিত পরিচর্যা দরকার হয়। ওয়েবসাইটের রক্ষণাবেক্ষণ মুলতঃ দুটি কাজে বিভক্ত। 

১। টেকনিক্যাল রক্ষণাবেক্ষণ  – সফটওয়্যার আপডেট, কিছু এরর থাকলে তার সমাধান করা ইত্যাদি

২। কন্টেন্ট আপডেট – যারা নিয়মিত ব্লগ ব্যবহার করবেন বা ই-কমার্স ব্যবহার করে পণ্য বিক্রি করবেন তাদের নিয়মিত ব্লগ বা পণ্য সাইটে আপডেট করতে হয়।

আপ্ন্রাদের প্রয়োজন এবং সুবিধে মত আপনার আমাদের পরিসেবা থেকে এগুলি বেছে নিতে পারেন। নতুন শিল্পীদের ছোট সাইটের জন্য, যেখানে নিয়মিত ব্লগ বা ই-কমার্স নেই সেই সমস্ত সাইটে রক্ষণাবেক্ষণ নামমাত্র  হয়। এজন্য আমাদের ‘ফ্রি রক্ষণাবেক্ষণ‘ অপশান রয়েছে।

সঠিক দামে
সঠিক পরিষেবা

আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই ওয়েবসাইটের কর্মদক্ষতার ওপর যাতে আপনার ওয়েবসাইট দর্শকদের কাছে বিনা অসুবিধায় সর্বোত্তম দক্ষতায় সারাবছর চলতে পারে। আমাদের প্রথমেই নিশ্চিত করি যাতে আমরাদের তৈরি প্রত্যেকটি ওয়েবসাইট  ডোমেইন, ডিজাইন, হোস্টিং এবং রক্ষণাবেক্ষণ প্রত্যেকটি বিভাগে নির্ভুল এবং নিরাপদ ভাবে কাজ করে। প্যাকেজ ও মূল্য নির্বিশেষে আমাদের তৈরি প্রত্যেকটি ওয়েবসাইটে আপনি পাবেন সর্বোত্তম প্রযুক্তির সুবিধা।

সমস্ত নতুন ওয়েবসাইটে

৩৩% ছাড়

৩১শে মার্চ পর্যন্ত প্রযোজ্য

চারটি বিভাগের বিভিন্ন অপশান

অপশানগুলির ফিচার্স দেখে আপনার প্রয়োজন মত সিদ্ধান্ত নিন

আমাদের সেবা সমূহ

আপনার প্রয়োজনীয় সেবাটি নির্বাচন করুন

ডোমেইন

আপনার ওয়েবসাইটের জন্য পছন্দসই নাম বেছে নিন

অপশন দেখুন

ডিজাইন

আপনার ওয়েবসাইটের জন্য সেরা ডিজাইন বেছে নিন

অপশন দেখুন

হোস্টিং

আপনার ওয়েবসাইটের জন্য সেরা হোস্টিং বেছে নিন

অপশন দেখুন

রক্ষণাবেক্ষণ

আপনার ওয়েবসাইটের জন্য সেরা রক্ষণাবেক্ষণ বেছে নিন

অপশন দেখুন

Options

Title

Title

Price

জরুরী প্রশ্ন

ওয়েব ডিজাইন সম্পর্কে পড়ুন

ওয়েবসাইট অ্যানালিটিক্স কী ও কীভাবে কাজে লাগাবেন – শিল্পীদের জন্য গাইড

বাংলার শিল্পী ও হস্তশিল্পীদের জন্য ওয়েবসাইট অ্যানালিটিক্সের সম্পূর্ণ গাইড। আজকের ডিজিটাল দুনিয়ায় শুধু সুন্দর কাজ করলেই হয় না, সেই কাজকে সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়াটাও সমান গুরুত্বপূর্ণ। আর সেই কাজটিতে সবচেয়ে বড় সাহায্যকারী হলো আপনার ওয়েবসাইটের অ্যানালিটিক্স ডেটা। সেশন, বাউন্স রেট, কীওয়ার্ড — সব কিছু সহজ বাংলায় বুঝুন এবং ওয়েবসাইটকে

বিস্তারিত পড়ুন »

বাংলার কারুশিল্পী ও হস্তশিল্পীদের নিজস্ব ই-কমার্স ওয়েবসাইট কেন দরকার

ইনস্টাগ্রামে চারশো লাইক পড়ে, কিন্তু মাসের শেষে আয়টা অনিশ্চিত — বাংলার বেশিরভাগ কারুশিল্পী ও হস্তশিল্পীর এটাই বাস্তবতা। সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম, Amazon বা Etsy-র ভারী কমিশন, আর মৌসুমি মেলার উপর নির্ভরতা — এই তিনটি পথেই একটা বড় ফাঁক থেকে যায়। সেই ফাঁকটা হলো নিজের স্থায়ী ডিজিটাল পরিচয়ের অভাব।
এই লেখায়

বিস্তারিত পড়ুন »

একজন শিল্পীর ওয়েবসাইট — কীভাবে তৈরি হয়, কী কী জানা দরকার

আপনি হয়তো বছরের পর বছর ধরে আঁকছেন। রং, তুলি, ক্যানভাস — এ সবই আপনার পরিচিত জগৎ। হয়তো আপনার কাজ দেখে মানুষ থমকে দাঁড়ায়, প্রশংসা করে, অনুপ্রাণিত হয়। কিন্তু প্রশ্ন একটাই — সেই মানুষগুলো কতটুকু? শুধু আপনার চেনাশোনা গণ্ডির মধ্যে? শুধু যারা কোনো প্রদর্শনীতে এসেছিলেন, বা আপনার ইনস্টাগ্রাম ফলো করেন? একটু

বিস্তারিত পড়ুন »

সোশ্যাল মিডিয়ার বাস্তবতা এবং নিজের ওয়েবসাইট

দৃশ্যশিল্পীদের তাদের কাজ প্রদর্শনের চিরকালের সঙ্গী ক্ল্যাসিক প্রদর্শনী এবং তারপর হয়তো কোন গ্যালারী। নবীন শিল্পীরা চিরকালই এই পথে ধরেই বড়ো হয়েছেন। প্রথমে কিছু ছোট প্রদর্শনী থেকে বড়ো,কখনো গ্রুপ থেকে একক প্রদর্শন – তারপর অভিজ্ঞতার সাথে সাথে কোন গ্যালারীতে হয়তো তার ছবি নির্বাচিত হলো। কোন বড়ো সংস্থা কোন কাজ সংগ্রহ করলেন।

বিস্তারিত পড়ুন »

কারুসাথী

Customer Friendly SME AI Consultant

কারুসাথী একটি বাংলা এ আই কনসালট্যাণ্ট। কারুসাথী আপনার প্রশ্ন অনুযায়ী কারুওয়েব বিষয়ে সমস্ত তথ্যসহ উত্তর দিতে পারে। স্ক্রীনের নিচে ডানদিকে আপনি সবসময় একটি ‘ক’ লোগো দেখতে পাবেন। এটিতে ক্লিক করলেই কারুসাথী ২৪x৭ হাজির আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।

24X7

কারুসাথী অনলাইন আছে

আপনার জিজ্ঞাসার উত্তর দেওয়ার জন্য

website-starts-at-INR-2400

আমার ওয়েবসাইট দরকার

বাংলার শিল্পীদের ডিজিট্যাল ঠিকানা

City Office:

Tangra, Kolkata, WB, 700015

 

Head Office:

Guptipara, Hooghly, WB, 712512

কারুওয়েব পাতা

কৃতজ্ঞতা

এই সাইটের বাংলা ফন্টগুলি লিপিঘর থেকে সংগৃহীত।

KaruWeb | Website Design for Bengali Artists | © 2026

>
Chat