বাঙালি সাহিত্যিকের ওয়েবসাইট কেন প্রয়োজনীয়?

why Bengali writers need website - karuweb blog featured image

কলকাতার কলেজ স্ট্রিট, কফি হাউসের আড্ডা, আর ধুলোমাখা লিটল ম্যাগাজিনের গন্ধ—বাঙালি সাহিত্যিকদের বেড়ে ওঠার গল্পটা দশকের পর দশক ধরে এভাবেই লেখা হয়ে এসেছে। একটা সময় ছিল যখন নিজের লেখা প্রকাশ করার জন্য পত্রিকার সম্পাদকের দরজায় দিনের পর দিন ঘুরতে হতো। তারপর এল সোশ্যাল মিডিয়ার যুগ। ফেসবুক, বা ইন্সটাগ্রামের পাতায় তরুণ লেখকরা খুঁজে পেলেন এক নতুন স্বাধীনতা। এমনকি প্রকাশনার দিকেও ‘সেলফ পাবলিশিং’ আজকের দিনে বেশ পুরোনো ব্যাপার। কিন্তু এই সময়ে দাঁড়িয়ে বাঙালী কবি লেখকদের ডিজিট্যাল উপস্থিতি কেমন? কখনো ভেবে দেখেছেন? ফেসবুক, ইন্সটাগ্রামের মত ব্যবসায়িক সোশ্যাল মিডিয়ার বাইরে বাংলার কোন সাহিত্যিকের অনলাইন প্রেজেন্স আছে?

একজন বাঙালি সাহিত্যিক যখন নিজেকে বিশ্বের দরবারে তুলে ধরতে চান, তখন শুধু ফেসবুকের দেওয়ালে বড় বড় পোস্ট লেখা কি যথেষ্ট? আপনি যদি আজকের তরুণ প্রজন্মের একজন পরিণত, রুচিশীল এবং উদ্যমী সাহিত্যিক হন, তবে আপনার শিল্পের সার্থকতা এবং স্থায়িত্বের জন্য একটি নিজস্ব ডিজিট্যাল প্রেজেন্স থাকা শুধু প্রয়োজন নয়, বরং অপরিহার্য।

বাংলার সাহিত্যিকদের ডিজিটাল অনুপস্থিতি — একটি বাস্তব ছবি

বাংলা সাহিত্যের ঐতিহ্য সুপ্রাচীন। ঐতিহাসিক চর্যাপদ থেকে শুরু করে শূণ্য দশকের সাহিত্য পেরিয়ে আজ বাংলার সাহিত্য অনেক বেশি আন্তর্জাতিক। কিন্তু ডিজিটাল দুনিয়ায় বাংলার সাহিত্যিকদের উপস্থিতির ছবিটা বড় ফ্যাকাশে। খ্যাতনামা থেকে শুরু করে নবীন – ডিজিট্যাল দুনিয়ায় প্রায় কোন তথ্যই বিশদে উপলব্ধ নয়। লেখা বা সাহিত্য সংগ্রহের আর্কাইভ তো নেইই।

আপনি যদি বাংলার যে কোন বিখ্যাত বা সমসাময়িক বাঙালি লেখকের নাম গুগলে খোঁজেন, অধিকাংশ ক্ষেত্রে কিছুই পাবেন না। হয়তো বা যা পাবেন সেটা হলো ছড়িয়ে-ছিটিয়ে থাকা তথ্যের টুকরো। হয়তো ফেসবুক প্রোফাইলও সার্চ রেজাল্টে আসবে না। এর বাইরে কিছু নেই বললেই চলে। আসলে সাধারণ মানুষের মতই সাহিত্যিকরাও মনে করেন ফেসবুক বা ইন্সটাগ্রামই বোধহয় সর্বোত্তম ডিজিট্যাল প্রেজেন্স। এর বাইরে আর কিছু ভাবার মত ডিজিট্যাল সাক্ষরতায় এখনো বাংলা সাহিত্য তেমনভাবে পৌঁছয়নি

আমরা যদি গ্লোবাল পাবলিশিং ইন্ডাস্ট্রির দিকে তাকাই, দেখব একুশ শতকের তরুণ লেখকরা শুধু ভালো লিখেই থেমে নেই, তারা প্রত্যেকেই এক একজন নিজস্ব ব্র্যান্ড। তারা জানেন কীভাবে পাঠকদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে হয়। আমাদের সমস্যা কোথায়?

অনেক কারণ আছে — প্রযুক্তির ভয়, খরচের চিন্তা, “আমার মতো মানুষের কি ওয়েবসাইট লাগে?” এই সংশয়। কিন্তু এই কারণগুলো পেরিয়ে ওঠার জন্য যতটা উদ্যম লাগে তারই কি অভাব রয়েছে? কিন্তু সত্যিটা হলো, ডিজিটাল দুনিয়ায় অনুপস্থিত থাকা মানে নিজের লেখার একটা বিশাল পাঠকগোষ্ঠীর কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখা।

বিশ্বের তরুণ লেখকরা যা করছেন

চলুন, বিশ্বের কয়েকজন সাড়া জাগানো তরুণ সাহিত্যিকের ওয়েবসাইটের দিকে চোখ বুলিয়ে নিই, যা আমাদের জন্য এক আদর্শ উদাহরণ হতে পারে। বয়সে তরুণ, কিন্তু সাহিত্যে ও ডিজিটাল উপস্থিতিতে যথেষ্ট পরিণত। এঁদের কাজ দেখলে বোঝা যায়, একটি ব্যক্তিগত ওয়েবসাইট কীভাবে একজন লেখকের পরিচয় ও ক্যারিয়ারকে বদলে দিতে পারে।

১. আর. এফ. কুয়াং (R. F. Kuang)

KaruWeb | কারুওয়েব - topic demo image

চিনা বংশোদ্ভূত মার্কিন লেখক। বয়স তিরিশের কাছাকাছি। New York Times বেস্টসেলার তালিকায় একাধিক বই। Nebula, Locus, Crawford পুরস্কারজয়ী। Time100 Next তালিকায় নাম, Forbes 30 Under 30-এ জায়গা। ‘Babel’ বা ‘Yellowface’-এর মতো বেস্টসেলার বইয়ের লেখিকা রেবেকা এফ. কুয়াং-এর ওয়েবসাইটটি দেখলে বুঝতে পারবেন ‘মিনিমালিজম’ বা ছিমছাম বিষয়টার জোর কতটা। তার ওয়েবসাইটের মূল আকর্ষণ হলো তার বইগুলো। হোমপেজেই রয়েছে তার সদ্য প্রকাশিত বইয়ের কভার, সরাসরি কেনার লিঙ্ক এবং তার পাওয়া বিভিন্ন পুরস্কারের তালিকা। একজন সাহিত্যিকের ওয়েবসাইট কেমন হওয়া উচিত, তার নিখুঁত উদাহরণ এটি। কোনো অপ্রয়োজনীয় গ্রাফিক্স নেই, শুধু লেখার আভিজাত্য।

২. ক্লোয়ি গং (Chloe Gong)

KaruWeb | কারুওয়েব - topic demo image

মাত্র একুশ বছর বয়সে নিউইয়র্ক টাইমস বেস্টসেলার হওয়া ক্লোয়ি গং জেন-জি (Gen-Z) পাঠকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। জন্ম শাংহাইয়ে, বড় হয়েছেন নিউজিল্যান্ডে, এখন নিউইয়র্কে। #1 New York Times বেস্টসেলার, Forbes 30 Under 30-এর তালিকায়। তাঁর ওয়েবসাইট thechloegong.com-এ ঢুকলে বোঝা যায় একটি ওয়েবসাইট কতটা পরিকল্পিত হতে পারে। ওয়েবসাইটটি তার বইয়ের মেজাজের (Dark Academia/Shanghai aesthetic) সঙ্গে সম্পূর্ণ মানানসই। ওয়েবসাইটে ঢুকলেই তার টিকটক ভিডিওর লিঙ্ক, ইভেন্ট ক্যালেন্ডার এবং নিউজলেটার সাইন-আপ চোখে পড়ে। ক্লোয়ি খুব ভালো করে জানেন যে সোশ্যাল মিডিয়ার ফলোয়ারদের নিজের ওয়েবসাইটের ট্রাফিকে কীভাবে পরিণত করতে হয়।

৩. অলিভি ব্লেক (Olivie Blake)

KaruWeb | কারুওয়েব - topic demo image

অলিভি ব্লেক তার সাহিত্যিক জীবন শুরু করেছিলেন সেল্ফ-পাবলিশিংয়ের মাধ্যমে। ‘The Atlas Six’ বইটির নাম যাঁরা জানেন, তাঁরা জানেন এই লেখকের কল্পনার দুনিয়া কতটা বিশাল। সেই বিশালতাটাই তাঁর ওয়েবসাইট olivieblake.com-এ ছড়ানো। তার ওয়েবসাইটটি রীতিমতো একটা আর্ট গ্যালারি। বই, ছোটগল্পের সংকলন, কমিকস, ব্লগ, প্রেস কিট, নিউজলেটার — একটার সঙ্গে আরেকটা গেঁথে রয়েছে। পাঠক এই সাইটে এসে কেবল বই কেনার তথ্য পান না, তাঁরা একটি বৃহত্তর সাহিত্য-জগতের অংশ হয়ে যান। এটিই হলো একটি সাহিত্যিকের ডিজিটাল উপস্থিতির সবচেয়ে গভীর সম্ভাবনা।

৪. জিরান জে ঝাও (Xiran Jay Zhao)

KaruWeb | কারুওয়েব - topic demo image

‘Iron Widow’ উপন্যাসের মাধ্যমে ঝড় তোলা জিরানের ওয়েবসাইটটি তার নিজের ব্যক্তিত্বের মতোই বর্ণময়। পপ-কালচার, কসপ্লে এবং ইউটিউব—সবকিছুর এক অদ্ভুত মেলবন্ধন ঘটেছে তার সাইটে।

তিনি শুধু লেখক নন, YouTube-এ চিনের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে তাঁর চ্যানেলে লক্ষাধিক দর্শক। তাঁর ওয়েবসাইট একটি সম্পূর্ণ আলাদা মাত্রার উদাহরণ। ‘Iron Widow’ বইয়ের চরিত্রতালিকা, মেকা গাইড, আর্ট গ্যালারি, মিমস, পাঠকদের জন্য বিনামূল্যে পিডিএফ স্যাম্পল, প্লেলিস্ট — এটি কেবল একটি ওয়েবসাইট নয়, এটি একটি কমিউনিটি তৈরির কেন্দ্র। পাঠক শুধু বই পড়তে আসে না, এই বইয়ের দুনিয়ায় ডুবে যেতে আসে। এবং সেই ডুবে যাওয়ার ব্যবস্থাটা লেখক নিজে করে দিয়েছেন।

৫. রুপি কৌর (Rupi Kaur)

KaruWeb | কারুওয়েব - topic demo image

ইন্সটাগ্রাম পোয়েট্রি বা ‘ইন্সটাপোয়েট’ হিসেবে দুনিয়া কাঁপানো রুপি কৌর আজ শুধু একজন কবি নন, তিনি নিজেই একটি সুবিশাল ব্র্যান্ড। তার ওয়েবসাইটটি একজন সাহিত্যিকের ডিজিটাল ব্র্যান্ডিংয়ের চূড়ান্ত এবং সফল উদাহরণ

রুপি ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান কবি। ‘milk and honey’, ‘the sun and her flowers’, ‘home body’ — তাঁর কাব্যগ্রন্থগুলো কোটি পাঠকের কাছে পৌঁছেছে। তাঁর ওয়েবসাইট দেখলে বোঝা যায় এ কেবল একজন কবির পরিচয়পত্র নয়, একটা পূর্ণাঙ্গ সাংস্কৃতিক জগৎ। বই আছে, ট্যুর ও ইভেন্টের তথ্য আছে, কিন্তু সবচেয়ে অভিনব হলো তাঁর নিজস্ব ই-কমার্স — তাঁর কবিতার লাইন থেকে তৈরি আর্ট প্রিন্ট, পোশাক, স্টেশনারি, এমনকি শরীরে এঁকে নেওয়ার অস্থায়ী ট্যাটু। একজন পাঠক এখানে শুধু বই কেনেন না — তাঁর প্রিয় কবিতার একটি লাইন শরীরে বহন করতে পারেন। এর চেয়ে গভীর পাঠক-লেখক সংযোগ আর কী হতে পারে? এছাড়াও আছে ‘unfinished’ নামে একটি সাপ্তাহিক নিউজলেটার এবং ‘The Traveling Book’ নামে একটি পাঠক-কমিউনিটি উদ্যোগ। রূপি কৌর দেখিয়ে দিয়েছেন, একজন কবির ডিজিটাল উপস্থিতি কতটা বিস্তৃত ও বৈচিত্র্যময় হতে পারে এবং বিশ্বের দরবারে কতটা শক্তিশালী জায়গা নেওয়া সম্ভব।

সোশ্যাল মিডিয়া থাকতে ওয়েবসাইট কেন?

বাংলার অনেক নবীন সাহিত্যিকের মনেই এই প্রশ্ন জাগতে পারে— “আমার তো ফেসবুক পেজে দশ হাজার ফলোয়ার আছে, আমার লেখা প্রচুর শেয়ার হয়, তাহলে খামোখা টাকা খরচ করে ওয়েবসাইট বানাতে যাব কেন?”

এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ডিজিটাল দুনিয়ার কিছু কঠিন বাস্তবের মধ্যে:

১. আপনি আপনার ফলোয়ারদের মালিক নন: মার্ক জাকারবার্গ যদি কাল সকালে ফেসবুকের অ্যালগরিদম বদলে দেন (যা তারা নিয়মিত করেন), আপনার দশ হাজার ফলোয়ারের মধ্যে হয়তো মাত্র একশো জন আপনার লেখা দেখতে পাবেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর কাছে আপনার লেখা হলো তাদের ব্যবসার কাঁচামাল মাত্র।

২. আর্কাইভের অভাব: ফেসবুকে তিন বছর আগে লেখা একটি দারুণ ছোটগল্প আজ খুঁজে বের করা খড়ের গাদায় সুচ খোঁজার সমতুল্য। সোশ্যাল মিডিয়া হলো খবরের কাগজের মতো, আজ যা টাটকা, কাল তা বাসি। কিন্তু সাহিত্য তো বাসি হয় না! নিজস্ব ওয়েবসাইট হলো আপনার ব্যক্তিগত লাইব্রেরি বা আর্কাইভ। সেখানে দশ বছর আগের লেখাও সযত্নে সাজানো থাকে পাঠকের জন্য।

৩. ব্র্যান্ডিং ও পেশাদারিত্ব: কোনো প্রকাশনী সংস্থা বা পত্রিকার সম্পাদক যখন গুগলে আপনার নাম সার্চ করবেন, তখন যদি আপনার ফেসবুক প্রোফাইল ছাড়া আর কিছুই না আসে, তবে তা আপনার পেশাদারিত্বের অভাবকেই তুলে ধরে। একজন সাহিত্যিকের নিজস্ব ডোমেইন নেম (যেমন: yourname.com) তার বিশ্বাসযোগ্যতা এবং কর্তৃত্ব (Authority) বহুগুণ বাড়িয়ে দেয়।

ডিজিটাল দুনিয়ায় ওয়েবসাইট অনেকটা আপনার ‘পার্মানেন্ট ঠিকানা’র মতো — এটা বিশ্বাসযোগ্যতার একটি প্রমাণ।

KaruWeb | কারুওয়েব - topic demo image

সোশ্যাল মিডিয়ার বাস্তবতা এবং নিজের ওয়েবসাইট

সোশ্যাল মিডিয়ার আসল চরিত্র নিয়ে কারুওয়েব প্রকাশিত আর্টিকল পড়ুন >>

একজন সাহিত্যিকের ওয়েবসাইটে কী কী থাকা দরকার?

উপরের পাঁচটি উদাহরণ দেখে একটা ধারণা তৈরি হয়েছে। কিন্তু সরাসরি জানা দরকার — একজন বাংলার সাহিত্যিকের ওয়েবসাইটে ঠিক কী কী থাকলে সেটা কাজের হবে।

১। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ — লেখকের মানবিক পরিচয়। শুধু জীবনপঞ্জী নয়, একটি জীবন্ত, কথা বলা পরিচয়। কে আপনি, কী ভাবেন, কেন লেখেন — এই তথ্যগুলো পাঠককে প্রথমে টানে। Xiran Jay Zhao নিজের পরিচয়ে লিখেছেন যে তিনি ভেতরে ভেতরে একজন ‘meme-loving weeb’। এই সততাটাই তাঁকে মানবিক করে তোলে, পাঠকের কাছে পৌঁছে দেয়।

২। তারপর লেখার সুসংগঠিত সংগ্রহ। গল্প, কবিতা, প্রবন্ধ — আলাদা বিভাগে সাজানো থাকলে পাঠক সহজে খুঁজে পাবেন। Chloe Gong তাঁর বইগুলো সিরিজ অনুযায়ী ভাগ করে দিয়েছেন, যাতে নতুন পাঠক কোথা থেকে শুরু করবেন সেটা বুঝতে পারেন। বাংলার লেখকও তাঁর লেখাগুলো তেমনি সাজাতে পারেন।

৩। পাঠকের সঙ্গে যোগাযোগের একটা স্পষ্ট পথ। এটি হতে পারে একটি নিউজলেটার সাবস্ক্রিপশন, একটি যোগাযোগ ফর্ম, বা সামাজিক মাধ্যমের লিঙ্ক। পাঠকের জন্য নিউজলেটারের ব্যবস্থা প্রায় সবাই রাখেন – এর মতো উপযুক্ত পথ আর নেই। বাংলার লেখকও ভাবতে পারেন, তাঁর পাঠক কে, এবং তাঁদের সঙ্গে যোগাযোগের সেরা পথ কোনটা।

৪। একটি ব্লগ বা নিয়মিত আপডেটের জায়গা। শুধু বই বা কবিতা নয়, নিজের চিন্তার কথা, পড়ার কথা, সাহিত্যচর্চার কথা লেখার একটা বিভাগ। এটি Google-কে সংকেত দেয় যে সাইটটি জীবন্ত, সক্রিয় — ফলে র‍্যাঙ্কিং ভালো থাকে।

৫। এবং একটি প্রেস এবং মিডিয়া কিট (Press Kit): আপনার লেখা কোথায় কোথায় প্রকাশিত হয়েছে তার তালিকা, প্রকাশিত বইয়ের তালিকা, লেখা সম্পর্কীয় কোন শর্তাবলী ইত্যাদি।

এই পাঁচটি মিলিয়ে যা তৈরি হয়, সেটা কেবল একটি ওয়েবসাইট নয় — এটি একটি জীবন্ত সাহিত্যিক পরিচয়।

বাংলায় একটি উদাহরণ — তমোনাশ চট্টোপাধ্যায়

KaruWeb | কারুওয়েব - topic demo image

কথায় কাজ নয়, উদাহরণ চাই। তাহলে একটি উদাহরণ দেখা যাক, এবং সেটা বাংলার মাটি থেকেই।

তমোনাশ চট্টোপাধ্যায় পেশায় শিক্ষাকর্মী। কিন্তু তাঁর আসল পরিচয় আরও অনেক স্তরে। বাংলা ভাষাসাহিত্য ও ইতিহাসে স্নাতকোত্তর। ভাষার প্রতি তাঁর টান অসাধারণ — বাংলা, হিন্দি, উর্দু, সংস্কৃতের পাশাপাশি এখন জার্মান ও মারাঠি ভাষাও চর্চা করছেন। বঙ্গীয় সঙ্গীত সমিতি থেকে সঙ্গীত ভাস্কর হিসেবে সোনার পদক পেয়েছেন, চণ্ডীগড় প্রাচীন কলা কেন্দ্র থেকে সঙ্গীত প্রভাকরে রুপোর পদক। লেখেন কবিতা, ছোটগল্প, উর্দু সায়েরি — গদ্যে আর পদ্যে দুই পথেই তাঁর সমান স্বাচ্ছন্দ্য।

কারুওয়েব তাঁর জন্য এই ওয়েবসাইট তৈরি করেছে। সাইটটিতে ঢুকলে দেখবেন একটি পরিষ্কার, পরিমার্জিত উপস্থিতি। ছোটগল্প, কবিতা, সায়েরি — আলাদা আলাদা বিভাগে সাজানো। তমোনাশের একটি গল্পের শুরু পড়লেই বোঝা যায় কেন এই ওয়েবসাইটটি দরকার ছিল। তাঁর গদ্যে একটা নিজস্ব গন্ধ আছে, একটা বিশেষ ছন্দ — সেটা ফেসবুকের শোরগোলে হারিয়ে যেত। ওয়েবসাইটে সেই স্বর নিজের মতো করে ধরা আছে, স্থায়ীভাবে।

এটিই হলো বাংলার সাহিত্যিকদের জন্য ডিজিটাল উপস্থিতির একটি সম্ভাব্য মুখ। বাংলার একজন লেখক, বাংলায় লেখেন, বাংলায় ভাবেন — এবং তাঁর সেই লেখা ও ভাবনার একটি স্থায়ী ডিজিটাল ঠিকানা আছে।

কারুওয়েব : বাঙালি শিল্পীদের ডিজিটাল আত্মপরিচয় নির্মাণের বিশ্বস্ত কারিগর

ওয়েবসাইট বানানোর কথা ভাবলেই বাংলার শিল্পীদের মনে দুটি বড় ভয় কাজ করে— এক, প্রযুক্তিগত বা টেকনিক্যাল জটিলতা এবং দুই, অতিরিক্ত খরচ।

এই দুটি সমস্যারই একটি সুন্দর, নান্দনিক এবং সাশ্রয়ী সমাধান নিয়ে এসেছে কারুওয়েব।

কারুওয়েব কোনো সাধারণ আইটি কোম্পানি নয়। এটি এমন একটি প্ল্যাটফর্ম যা বিশেষভাবে বাংলার শিল্পীদের (সাহিত্যিক, চিত্রশিল্পী, ফোটোগ্রাফার, সঙ্গীতশিল্পী) কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। কারুওয়েবের ‘মিশন ১০০’ উদ্যোগের মূল লক্ষ্য হলো বাংলার ১০০ জন একক শিল্পী ও উদ্যোক্তার জন্য একটি উপযুক্ত ডিজিটাল পরিচয় নির্মাণ করা।


কেন বাংলার সাহিত্যিকদের কারুওয়েব বেছে নেওয়া উচিত?

  • অত্যন্ত সাশ্রয়ী মূল্য: কারুওয়েবের ‘HUB সদস্যপদ’ শুরু হচ্ছে মাত্র ₹৪৯৯ প্রতি মাস থেকে। যেখানে একজন সাধারণ ওয়েব ডেভেলপার একটি ওয়েবসাইট বানাতে ১৫-২০ হাজার টাকা দাবি করেন, সেখানে এত কম খরচে হোস্টিং, ডোমেইন এবং রক্ষণাবেক্ষণ—সবকিছুই কারুওয়েব প্রদান করছে।

  • সম্পূর্ণ কাস্টম ডিজাইন: গ্লোবাল সাহিত্যিকদের মতো আপনার রুচি এবং লেখার ধরন অনুযায়ী ওয়েবসাইটের থিম ও কালার প্যালেট ঠিক করা হয়।

  • টেকনিক্যাল ঝামেলা থেকে মুক্তি: হোস্টিং কেনা, এসএসএল (SSL) সার্টিফিকেট ইনস্টল করা, সাইট সিকিউরিটি, প্লাগিন আপডেট—এইসব নিরস টেকনিক্যাল কাজগুলো কারুওয়েবের টিম সামলায়। সাহিত্যিক হিসেবে আপনার কাজ শুধু নিজের সৃষ্টিতে মন দেওয়া।

  • মাতৃভাষায় প্রশিক্ষণ ও ডিসকোর্স: কারুওয়েবের সাইটে নিয়মিত বাংলায় আর্টিকেল ও ডিসকোর্স প্রকাশিত হয়। এসইও (SEO) কী, গুগল অ্যানালিটিক্স কীভাবে কাজ করে, ব্লগ কীভাবে লিখতে হয়—এইসব বিষয়গুলো অত্যন্ত সহজ বাংলায় তারা শিল্পীদের শিখিয়ে দেয়।

  • দ্রুততম লাইটস্পিড প্রযুক্তি: ওয়েবসাইট যাতে নিমেষের মধ্যে খোলে এবং ট্রাফিকের চাপে ডাউন না হয়ে যায়, তার জন্য কারুওয়েব অত্যাধুনিক ভারতীয় সার্ভার ও CDN ব্যবহার করে।

শেষ কথা — আপনার লেখার একটা ঘর দরকার

বাংলার সাহিত্যিক বন্ধুরা, একটু ভেবে দেখুন। আপনার লেখা একটি ছোটগল্প বা কবিতা আপনার আত্মজের মতো। তাকে শুধু ফেসবুকের নিউজফিডের হারিয়ে যাওয়া ভিড়ে ছেড়ে দেবেন কেন?

আজকের দিনে দাঁড়িয়ে বিশ্বের তরুণ সাহিত্যিকরা প্রমাণ করে দিচ্ছেন যে সাহিত্যচর্চা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার একে অপরের পরিপন্থী নয়, বরং পরিপূরক। আপনার লেখাগুলোকে একটা স্থায়ী ঠিকানা দিন। আপনার পাঠকদের সঙ্গে একটা দীর্ঘমেয়াদী, আত্মিক এবং স্বাধীন সম্পর্ক গড়ে তুলুন। যে কাজটা রুপি কৌর, আর. এফ. কুয়াং বা ক্লোয়ি গং-রা করছেন নিউইয়র্ক বা টরন্টোয় বসে, সেই একই কাজ আপনি কলকাতা বা বাংলার যেকোনো প্রান্তে বসে করতে পারেন। আর এই পথ চলায় আপনার হাত ধরার জন্য রয়েছে কারুওয়েব-এর মতো নিজস্ব প্ল্যাটফর্ম।

আপনার ওয়েবসাইট শুধু আপনার পোর্টফোলিও নয়, এটি আপনার ডিজিটাল আত্মপরিচয়, আপনার নিজস্ব লিটল ম্যাগাজিন। তাই আর দেরি না করে, আজই নিজের ওয়েবসাইটের পরিকল্পনা শুরু করুন। কারুওয়েবের ‘মিশন ১০০’-এর অংশ হয়ে আপনার সাহিত্যযাত্রাকে পৌঁছে দিন এক নতুন দিগন্তে।

আপনার লেখার নিজস্ব একটা আকাশ হোক। আর সেই আকাশের ঠিকানা হোক আপনার নিজের নামের ওয়েবসাইট।

বাংলার ১০০ জন শিল্পী ও উদ্যোক্তার
ডিজিট্যাল পরিচয় নির্মাণের যাত্রা

10%

১০+ জন একক শিল্পী ও উদ্যোক্তা ইতিমধ্যেই যুক্ত হয়েছেন

বাংলার ১০০ জন একক শিল্পী ও উদ্যোক্তার উপযুক্ত ডিজিট্যাল পরিচয় নির্মাণ “মিশন ১০০” -এর প্রধান লক্ষ্য।

 

প্রথম ১০+ শিল্পী ও উদ্যোক্তার ডিজিট্যাল পরিচয় নির্মাণের প্রথম পর্ব প্রায় সমাপ্ত। এই দলে রয়েছেন অঙ্কনশিল্পী, ফোটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার, কন্ঠশিল্পী, সাইক্লিস্ট, শিল্প উদ্যোক্তা এবং আরো অন্যান্য মাধ্যমের শিল্পীরা।

 

এই উদ্যোগের পরবর্তী শিল্পী বা উদ্যোক্তা হতে পারেন আপনিই…

আর্টিকলটি পড়ে আপনার কেমন লাগলো?

আরো প্রতিবেদন পড়ুন

ওয়েবসাইট অ্যানালিটিক্স কী ও কীভাবে কাজে লাগাবেন – শিল্পীদের জন্য গাইড

বাংলার শিল্পী ও হস্তশিল্পীদের জন্য ওয়েবসাইট অ্যানালিটিক্সের সম্পূর্ণ গাইড। আজকের ডিজিটাল দুনিয়ায় শুধু সুন্দর কাজ করলেই হয় না, সেই কাজকে সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়াটাও সমান গুরুত্বপূর্ণ। আর সেই কাজটিতে

বিস্তারিত পড়ুন

বাংলার কারুশিল্পী ও হস্তশিল্পীদের নিজস্ব ই-কমার্স ওয়েবসাইট কেন দরকার

ইনস্টাগ্রামে চারশো লাইক পড়ে, কিন্তু মাসের শেষে আয়টা অনিশ্চিত — বাংলার বেশিরভাগ কারুশিল্পী ও হস্তশিল্পীর এটাই বাস্তবতা। সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম, Amazon বা Etsy-র ভারী কমিশন, আর মৌসুমি মেলার উপর নির্ভরতা

বিস্তারিত পড়ুন

একজন শিল্পীর ওয়েবসাইট — কীভাবে তৈরি হয়, কী কী জানা দরকার

আপনি হয়তো বছরের পর বছর ধরে আঁকছেন। রং, তুলি, ক্যানভাস — এ সবই আপনার পরিচিত জগৎ। হয়তো আপনার কাজ দেখে মানুষ থমকে দাঁড়ায়, প্রশংসা করে, অনুপ্রাণিত হয়। কিন্তু প্রশ্ন একটাই

বিস্তারিত পড়ুন

সোশ্যাল মিডিয়ার বাস্তবতা এবং নিজের ওয়েবসাইট

দৃশ্যশিল্পীদের তাদের কাজ প্রদর্শনের চিরকালের সঙ্গী ক্ল্যাসিক প্রদর্শনী এবং তারপর হয়তো কোন গ্যালারী। নবীন শিল্পীরা চিরকালই এই পথে ধরেই বড়ো হয়েছেন। প্রথমে কিছু ছোট প্রদর্শনী থেকে বড়ো,কখনো গ্রুপ থেকে একক

বিস্তারিত পড়ুন

বাংলার শিল্পীদের ডিজিট্যাল ঠিকানা

City Office:

Tangra, Kolkata, WB, 700015

 

Head Office:

Guptipara, Hooghly, WB, 712512

KaruWeb | Website Design for Bengali Artists | © 2026

>
Chat