0
0 reviews

ব্লগ - কেন, কখন ও কীভাবে?

Instructor
KaruWeb
Category
10 Students enrolled
  • Description
  • Curriculum
  • Reviews

আপনি কি ছবি আঁকেন, গান করেন, পেশাদার ফটোগ্রাফি করেন, নাকি নিজের হাতে তৈরি সুন্দর জিনিসের একটি ছোট ব্যবসা চালান? একটু ভেবে দেখুন তো, সোশ্যাল মিডিয়ার ভিড়ে আপনার এত যত্নে তৈরি কাজ কি রোজকার হাজার হাজার পোস্টের নিচে হারিয়ে যাচ্ছে? লাইক আর শেয়ারের সাময়িক হাততালির বাইরে গিয়ে আপনি কি নিজের কাজের একটি স্থায়ী পরিচয় তৈরি করতে চান? কারুওয়েবের লক্ষ্যই হলো বাংলার সৃজনশীল মানুষদের নিজস্ব ডিজিটাল অস্তিত্ব এবং কাজের একটি স্থায়ী আর্কাইভ তৈরি করা, যেখানে সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমের ওপর নির্ভর করতে হয় না ।  

আর আপনাদের এই লক্ষ্য পূরণের জন্যই কারুওয়েব নিয়ে এসেছে সম্পূর্ণ নতুন ধরনের একটি অনলাইন কোর্স— “ব্লগ – কেন, কখন ও কীভাবে?

ইন্টারনেটে ব্লগিং নিয়ে অনেক গুরুগম্ভীর বা খটমট জ্ঞানের ছড়াছড়ি আছে। কিন্তু একজন সাধারণ শিল্পী বা উদ্যোক্তার কাছে সেগুলো অনেক সময়ই খুব একঘেয়ে আর ভীতিজনক মনে হয়। তাই এই কোর্সটিকে একদম অন্যভাবে, একটি সহজ ‘কথোপকথনের’ মোড়কে সাজানো হয়েছে!

এখানে কোনো মাস্টারমশাইয়ের কাঠখোট্টা লেকচার নেই। বরং এই কোর্সের প্রতিটি অধ্যায়ে আপনি দেখা পাবেন রনিতা, অয়ন, শ্রেয়া বা তিতাসের মতো আপনাদেরই চেনা সব তরুণ উদ্যোক্তা এবং শিল্পীদের। তারা ডিজিটাল বিশেষজ্ঞদের সাথে কখনো চায়ের আড্ডায়, ক্যাফেতে বা কাজের ফাঁকে বসে নিজেদের রোজকার সমস্যাগুলো নিয়ে আলোচনা করছে। আর সেই স্বাভাবিক গল্পের ছলেই উঠে আসছে ব্লগিংয়ের দারুণ সব খুঁটিনাটি।

কীভাবে কাজের ব্যস্ততার মাঝেও ব্লগের জন্য সময় বের করবেন, কীভাবে নিজের কাজের পেছনের গল্পগুলো লিখে সরাসরি ক্লায়েন্ট পাবেন, বা কীভাবে সাধারণ একটা লেখাকে আকর্ষণীয় করে তুলবেন— এই সব কিছুর খুব সহজ ও বাস্তব সমাধান পাবেন তাদের এই আড্ডার মধ্যে দিয়েই।

বইয়ের মতো কঠিন প্রবন্ধ নয়, বরং দুজন মানুষের খুব সাধারণ কথোপকথনের মধ্যে দিয়ে আপনিও ব্লগ লেখার জরুরী কৌশলগুলো শিখে ফেলতে পারেন! 

আপনার সৃজনশীলতাকে একটি পেশাদার ব্র্যান্ডের রূপ দিতে এবং ইন্টারনেটে নিজের কাজের একটি স্থায়ী জায়গা তৈরি করতে আজই এনরোল করে ফেলুন এই কোর্সটিতে। আসুন, আপনার গল্পগুলো সারা পৃথিবীকে শোনানোর প্রস্তুতি শুরু করি!

blog-course-hero.gif
Share
Discourse details
Total Sections 30
Intended audience

এই কোর্সটির বিশেষভাবে সেই সমস্ত চারুশিল্পী ও উদ্যোক্তাদের জন্য তৈরি যারা ডিজিট্যাল পরিসরে নিজেদের অস্তিত্ব স্থায়ী ও সফলভাবে তৈরি করতে চান।

বাংলার শিল্পীদের ডিজিট্যাল ঠিকানা

City Office:

Tangra, Kolkata, WB, 700015

 

Head Office:

Guptipara, Hooghly, WB, 712512

KaruWeb | Website Design for Bengali Artists | © 2026

>
Chat