জনৈক

শিল্পকর্মীর
ভাবনাচিন্তা

উদ্দেশ্য

বাংলার শিল্পীদের ডিজিট্যাল অস্তিত্ব নির্মাণ

এই সময়ে বাংলার শিল্পীদের নিজের কাজ প্রদর্শন বা পোর্টফোলিও ম্যানেজ করার একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া থেকে কিছু উপকার হয় না তা নয়। বহুজনের কাছে একসাথে সহজে পৌঁছনোর জন্য সোশ্যাল মিডিয়ার মত উপযুক্ত আর কিছু নেই। তার ওপর পুরো সোশ্যাল মিডিয়া ব্যাপারটাই ফ্রি-তে হয়।

 

একটু পরিণত চিন্তায় ভাবলে অবশ্য এই সিস্টেমের বেশ কিছু গোড়ায় গলদ ধরা পড়ে। আমরা ভাবছি সোশ্যাল মিডিয়ার পোস্ট করলাম মানেই আমার অ্যাকাউন্টের দশ হাজার ফলোয়ার পোস্টটি দেখতে পেলেন। আদতে তা হয় না। সোশ্যাল মিডিয়ার পরিচালন পদ্ধতিতে অনেক পরিবর্তন এসেছে। এখন এই সংস্থাগুলি ‘Pay to Play’ নীতি অবলম্বন করে। অর্থাৎ আপনি খেলা দেখতে পারেন বিনামূল্যে। কিন্তু খেলতে হলে পয়সা দিতে হবে। আপনার পোস্ট বা কাজ আপনারই ফলোয়ারদের কাছে সঠিকভাবে পৌঁছনোর কাজটাও সেই খেলার অঙ্গ। ফলতঃ আপনি হয়তো খানিক বোঝেন ‘রিচ’ কমছে।

 

এই ভাড়াবাড়ি সোশ্যাল মিডিয়া তাই এই সময়ে শিল্পীর জন্য সম্পূর্ণ সমাধান কখনোই নয়। এখনই সময় একজন শিল্পীর নিজস্ব ডিজিট্যাল বাড়ি একটি যথাযোগ্য ওয়েবসাইট তৈরি করে ফেলার। আপনার নিজের কর্তৃত্বে আপনি নিজের দর্শকের সাথে যোগাযোগ রাখবেন। সোশ্যাল মিডিয়া থাক রাস্তার মোড়ের বিজ্ঞাপণের জায়গা হিসেবে। তার সাথে দরকার নিজস্ব ডিজিট্যাল অস্তিত্ব।

 

কিন্তু ওয়েবসাইট বানানোর ভরসাযোগ্য জায়গা বলতে সবই প্রায় কর্পোরেট এজেন্সি গোছের। এর বাইরে ব্যক্তিগত চেনাশোনা যদি কেউ থাকে তবে হয়তো কিছু সুবিধে হয়। না হলে ওয়েবসাইট বানানোর প্রয়োজন প্রতিদিন অনুভব করলেও হাতের কাছে উপায় থাকে না।

 

কারুওয়েব এই শূণ্যস্থানটি ভরসাযোগ্যভাবে পূরণ করতে দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের জন্য আমাদের মত করে, বাংলার জল মাটির হাওয়া বাতাসের সাথে গড়ে উঠুক বাংলার প্রতিটি শিল্পীর ডিজিট্যাল অস্তিত্ব। ইন্টারনেট দুনিয়ায় আপনার আন্তরিক শিল্পচর্চার একটি স্থায়ী ঠিকানার স্থপতি হতে পারলে কারুওয়েব গর্বিত হবে।

নেপথ্যকর্মী – অলীক

কারুওয়েবের স্থপতি ও পরিচালক সপ্তর্ষি শিল্পকর্মী ও সংগঠক। শিল্পীদের আড্ডায় তিনি ‘অলীক’ নামেই বেশি পরিচিত। গ্রাফিক ডিজাইন তার অন্যতম কর্মক্ষেত্র। বিগত দু’দশক যদিও তিনি তার কাজের মূল মাধ্যম হিসেবে ফটোগ্রাফি চর্চা করছেন, তবে দৃশ্যশিল্প তথা অন্যান্য শিল্পমাধ্যমগুলিও তিনি সমান গুরুত্বের সঙ্গে অধ্যয়ন এবং অনুসরণ করেন।

 

কারুওয়েব বাংলার শিল্পীদের জন্য তার অন্যতম প্রয়াস। সপ্তর্ষির অন্যান্য উদ্যোগ নিচের ওয়েবসাইটগুলি থেকে জানা যেতে পারে।

 

https://rishionride.com

https://rishionride.art

https://phototalk.cloud

https://guptipara.media

বাংলার শিল্পীদের ডিজিট্যাল ঠিকানা

City Office:

Tangra, Kolkata, WB, 700015

 

Head Office:

Guptipara, Hooghly, WB, 712512

কারুওয়েব পাতা

কৃতজ্ঞতা

এই সাইটের বাংলা ফন্টগুলি লিপিঘর থেকে সংগৃহীত।

KaruWeb | Website Design for Bengali Artists | © 2026

>
Chat